Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘নিজের অবস্থান জানাতে অনেক কথা বলতে হবে, যা অনেক ভেতরের কথা’

খেলা

টিবিএস রিপোর্ট
18 November, 2021, 05:30 pm
Last modified: 18 November, 2021, 05:34 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

‘নিজের অবস্থান জানাতে অনেক কথা বলতে হবে, যা অনেক ভেতরের কথা’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিকের বাদ পড়ার বিষয়টিই ওঠে সবার আগে। এ নিয়ে পাঁচ-ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয় মাহমুদউল্লাহকে।
টিবিএস রিপোর্ট
18 November, 2021, 05:30 pm
Last modified: 18 November, 2021, 05:34 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দলে বড় পরিবর্তনের আভাস আগেই মিলেছিল, হয়েছেও তেমনই। চোটগ্রস্ত ক্রিকেটার বাদে বিশ্বকাপের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন চারজন। বাদ পড়ার তালিকায় আছেন মুশফিকুর রহিমও। যদিও প্রধান নির্বাচক জানিয়েছেন, টেস্টের কথা মাথায় রেখে মুশফিককে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু পরদিনই সংবাদমাধ্যমকে মুশফিক জানান, বিশ্রাম নয়; তাকে বাদ দেওয়া হয়েছে।

মুশফিকের দাবি, নির্বাচকদের সঙ্গে আলাপকালে তিনি তার অবস্থান জানিয়েছিলেন। খেলার জন্য যে তিনি প্রস্তুত, সেটা নির্বাচকদের জানান তিনি। বিশ্রামের কোনো আলোচনাই ছিল না সেখানে। 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিকের বাদ পড়ার বিষয়টিই ওঠে সবার আগে। এ নিয়ে পাঁচ-ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয় মাহমুদউল্লাহকে। কিন্তু কোনো প্রশ্নের উত্তরেই পরিষ্কার করে কিছু বলেননি তিনি। 

মুশফিকের দলে থাকা না থাকা নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর কী অবস্থান ছিল? তার মতামত নেওয়া হয়েছে? কিংবা মুশফিককে দলে রাখতে অধিনায়ক হিসেবে নিজের যুক্তি দেখিয়েছেন কিনা মাহমুদউল্লাহ? এতগুলো প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ বারবার টিম ম্যাজেনমেন্টের কথাই বলেছেন।

পাশাপাশি নিজের অবস্থান নিয়ে কিছু বলতে চান না তিনি। অবস্থান জানাতে অনেক কথা বলতে হবে, যা অনেক ভেতরের কথা। যেসব বলা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। 

মাহমুদউল্লাহ বলেন, 'আমার অবস্থান নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে অনেক কিছু বলতে হবে। যেটা অনেক ভেতরের কথা। যাই হোক আমার কাছে মনে হচ্ছে না এটা এখন বলা উচিত। আর আমার মনে হয় এই মুশফিক প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে পারবে টিম ম্যানেজমেন্ট।'

মুশফিক সংবাদমাধ্যমে কী বলেছেন, সেটা জানেন না মাহমুদউল্লাহ। যে কারণে এই বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি, 'এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। মুশফিক কী বলেছে, আমি নিজেও জানিনা। আগে দেখি, তারপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারব।'

মুশফিকের বাদ পড়া, সেখানে নিজের অবস্থান নিয়ে মন্তব্য না করলেও মাহমুদউল্লাহ জানিয়েছেন, মুশফিককে মিস করবে দল। অধিনায়কের ভাষায়, 'এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / মুশফিকুর রহিম / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net