Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
‘এখন পর্যন্ত বছরটি ভালো মনে হচ্ছে না’

খেলা

টিবিএস রিপোর্ট
30 June, 2020, 01:50 pm
Last modified: 30 June, 2020, 04:43 pm

Related News

  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫

‘এখন পর্যন্ত বছরটি ভালো মনে হচ্ছে না’

লঞ্চ দুর্ঘটনায় মর্মাহত জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এমন দুর্ঘটনার খবরে সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসানও।
টিবিএস রিপোর্ট
30 June, 2020, 01:50 pm
Last modified: 30 June, 2020, 04:43 pm

করোনাভাইরাসের ছোবলে পুরো বিশ্ব কঠিন সময় পার করছে। ভাইরাসটির প্রকোপে বাংলাদেশেও এলোমেলো অবস্থা। করোনায় আক্রান্তর তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে কয়েক হাজার মানুষ। এর মাঝে বুড়িগঙ্গায় ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। সোমবার লঞ্চডুবিতে মারা গেছেন ৩২ জন। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

অন্য সবার মতো এই ঘটনা নাড়িয়ে দিয়েছে মুশফিকুর রহিমকেও। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার শোক জানিয়েছেন। করোনা মহামারীর মধ্যেই এমন ঘটনা দেখে মুশফিক বলছেন, এখন পর্যন্ত বছরটি ভালো যায়নি। 

লঞ্চডুবিতে প্রাণ হারানোদের প্রতি শোক জানিয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন মুশফিক। লঞ্চডুবির একটি ছবি পোস্ট করে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ক্যাপশনে লিখেছেন, 'বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিরীহ মানুষদের প্রাণ হারানোর সংবাদ পেয়ে হতবাক ও শোকাহত। এখন পর্যন্ত বছরটি ভালো মনে হচ্ছে না।'

একই ঘটনায় সাকিব আল হাসানও মর্মাহত। সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, 'প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে।'

'এর মধ্যে আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।'

সাকিব তার পোস্টে আরও লিখেছেন, 'পুরো পৃথিবীর এই ভয়ঙ্কর ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটিও যেন না হয়, এমন বাংলাদেশ দেখার প্রত্যাশা করি। করোনাসহ সকল দুর্যোগ কেটে যাবে ইনশা আল্লাহ।'

লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য প্রার্থনা জানিয়ে সাকিব লিখেছেন, 'মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।'

Related Topics

টপ নিউজ

লঞ্চ দুর্ঘটনা / মুশফিকুর রহিম / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net