Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
‘ইনস্টাগ্রামে নয়, মাঠে খেলা শুরু করো’- ভারত দলকে শোয়েব

খেলা

টিবিএস ডেস্ক
01 November, 2021, 01:50 pm
Last modified: 01 November, 2021, 04:52 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘ইনস্টাগ্রামে নয়, মাঠে খেলা শুরু করো’- ভারত দলকে শোয়েব

পাকিস্তানের কিংবদন্তি এই পেসার মনে করেন, ক্রিকেটের চেয়ে ইনস্টাগ্রামে বেশি মনোযোগী ভারত দলের ক্রিকেটাররা।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 01:50 pm
Last modified: 01 November, 2021, 04:52 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ফেবারিট মানা হচ্ছিল ভারতকে। ব্যাটিং-বোলিংয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দলটিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছিলেন অনেকেই। সেই ভারতই পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল হারে বিশ্বকাপ মিশন শুরু করে! দ্বিতীয় ম্যাচেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় হারে বিরাট কোহলির দল এখন খাদের কিনারে।

ভারতের সেমি-ফাইনালে ওঠার পথ এখন কাটা বেছানো। কারণ তিনটি ম্যাচে জিতলেই যে শেষ চারের টিকেট মিলবে, সেই নিশ্চয়তা নেই। পরের তিন ম্যাচ জিতেও বাদ পড়তে হতে পারে তাদের। কিংবা তিন ম্যাচ জিতে তাকিয়ে থাকতে হতে পারে অন্য দলের ফলের দিকে। এমন সময়ে ভারত দলকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ছেড়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দিতে বললেন শোয়েব আখতার। 

পাকিস্তানের কিংবদন্তি এই পেসার মনে করেন, ক্রিকেটের চেয়ে ইনস্টাগ্রামে বেশি মনোযোগী ভারত দলের ক্রিকেটাররা। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাবেক এই গতি তারকা বলেন, 'বোলিং বিভাগকে ঠিক করতে হবে। ইনস্টাগ্রামে ক্রিকেট খেলা ছেড়ে দাও, মাঠে খেলা শুরু করো। দয়া করে নিজেদের মনোযোগ ধরে রাখো। এটা একটা প্যাশন, ফ্যাশন নয়। যেমন বোলিং বিভাগ তোমরা নিয়ে এসেছো, তাতে ম্যাচ জেতা কষ্টকর।'

শোয়েবের ভাষায়, ভারত ম্যাচই খেলতে যায়নি সেখানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হার নিয়ে তিনি বলেন, 'খুব বাজেভাবে হেরে গেছে ভারত। ভারতকে দেখে মনেই হয়নি তারা ম্যাচ খেলতে গেছে সেখানে। মনে হয়েছে নিউজিল্যান্ডই কেবল ম্যাচ খেলতে গেছে।'

'গড়পড়তা পারফরম্যান্স করেছে ভারত। তাদের দলকে নিয়ে যতো কথা হয়েছে, গণমাধ্যম ভারত দলের ওপর যতো চাপ বাড়িয়েছে; আমার পুরো বিশ্বাস ছিল, এই দল ফেঁসে যাবে। আর সেটাই হয়েছে। আমি বুঝি না, ভারত কোন কৌশল, কোন পরিকল্পনায় খেলছিল। ভারতের এই দলটি দিক ভুলে গেছে। তাদের কোনো পরিকল্পনাই ছিল না।' যোগ করেন শোয়েব আখতার।   

কিউইদের বিপক্ষে ভারতের ব্যাটিং মাইকেল ভনকে ফিরিয়ে নিয়ে গেছে ১১ বছর আগে। ২০১০ সালের ভারত থেকে এই দলটিকে আলাদা করতে পারছেন না তিনি। ইংলিশ সাবেক অধিনায়কের মতে, ক্রিকেট এগিয়ে গেলেও পেছনেই পড়ে আছেন কোহলি-রোহিতরা। এক টুইটে ভন লিখেছেন, 'ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।'  

Related Topics

টপ নিউজ

শোয়েব আখতার / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net