Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
‘আমরার পুয়ায় বিশ্বজয় করছে’

খেলা

সিলেট প্রতিনিধি
13 February, 2020, 07:00 pm
Last modified: 13 February, 2020, 07:15 pm

Related News

  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

‘আমরার পুয়ায় বিশ্বজয় করছে’

তাজপুর এলাকায় সড়কের পাশে লাইনে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ আছকর আলী। কেন দাঁড়িয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরার পুয়ায় (ছেলে) বিশ্বজয় করছে। সে আইজ আইব (আসবে)। তারে দেখতে আইছি (আসছি)।’
সিলেট প্রতিনিধি
13 February, 2020, 07:00 pm
Last modified: 13 February, 2020, 07:15 pm
বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ করায় স্থানীয়রা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সিলেটের ওসমানীগরের তাজপুর বাজার থেকে বালাগঞ্জের তিলকচানপুর গ্রামের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এই সড়কের দুই পাশে অসংখ্য মানুষের ভিড়। এক কিশোরকে বরণ করে নিতে জড়ো হয়েছেন তারা। 

যারা জড়ো হয়েছেন তাদের অনেকেই কিশোরটির নাম জানেন না। সড়কের পাশে দাঁড়িয়েই একজন আরেকজনের কাছ থেকে নাম জেনে নিচ্ছিলেন। আর তার চেহারা তো চিনেন না বেশিরভাগ লোকই। 

তারা কেবল এইটুকুই জানেন, এই এলাকার এক ছেলে বিশ্বকাপ জয় করে এসেছে। সে বাড়ি ফিরছে আজ। তাকে বরণ করে নিতেই জড়ো হয়েছেন সবাই।

তাজপুর এলাকায় সড়কের পাশে লাইনে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ আছকর আলী। কেন দাঁড়িয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরার পুয়ায় (ছেলে) বিশ্বজয় করছে। সে আইজ আইব (আসবে)। তারে দেখতে আইছি (আসছি)।’

এই ‘আমরার পুয়া’ হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিব। সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের তিলকচানপুর গ্রামের গউছ মিয়া ও সেলিনা পারভীনের ছেলে তিনি। বিশ্বকাপ জয় করে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ফিরেন তিনি।

আছকর আলীর সঙ্গে আলাপের কিছুক্ষণ পরই মানুষের হৈ-হুল্লোড় আর মোটরসাইকেলের কান ঝালাপালা করে হর্ন শোনা গেল। শতাধিক মোটর সাইকেলের বহর দেখা গেল সড়কে। এই বহরেরই একটি মোটরসাইকেলের পেছনে দাঁড়িয়ে ছিলেন সদ্য সদ্য গোঁফ ওঠা এক ক্রিকেটার। 

গলায় ফুলের মালা আর হাতের বিজয় চিহ্নই জানিয়ে দিল তিনি সেই বিশ্বজয়ী ছেলে, যে বেড়ে ওঠেছে এই গাঁয়েরই ধুলোমাটিতে।

সাকিবের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল। আগে থেকেই পাড়া-প্রতিবেশী জড়ো হয়েছেন বাড়িতে। মোটর সাইকেল শোভাযাত্রা বাড়িতে পৌঁছাতেই করতালি আর 'সাকিব সাকিব' স্লোগানে তাকে বরণ করে নেওয়া হলো। বাংলাদেশের নামে স্লোগানও হলো কিছুক্ষণ।

সবাই নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত। আলাদা করে কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই। সাকিবের বাবা-মা তো শত শত অতিথিদের খাতির যত্ন করইে কুলিয়ে উঠতে পারছেন না। তার ওপর আছে সেলফির আবদার। এতসব ডিঙিয়ে তাদের কাছে পৌঁছানোই ছিল দায়। 

তার আগে এলাকাবাসীদের কাছ থেকেই জেনে নেওয়া গেল কিছু তথ্য। কাতার প্রবাসী গউছ মিয়া আর গৃহিনা সেলিনা পারভীনের চার সন্তানের তৃতীয় সাকিব। পড়েছেন স্থানীয় বালাগঞ্জ ডিএন স্কুলে। এরপর চলে ঢাকার সাভারে বিকেএসপিতে।

সাকিবের সহপাঠী আলাউদ্দিন জানান, সাকিব সারাদিনই ক্রিকেট নিয়ে পড়ে থাকত। বাড়িতে বকা দিলেও লুকিয়ে খেলার মাঠে চলে যেত।

এলাকাবাসী আর সহপাঠীদের কাছ থেকে এ রকম খুঁটিনাটি তথ্য জেনে নেওয়ার ফাঁকেই দেখা মিলল গউছ মিয়ার। ছেলেকে বরণ করতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। 

গউছ জানান, ছোটবেলায় খুব দুরন্ত ছিল সাকিব। সারাক্ষণ খেলাধুলা নিয়ে থাকত। এ জন্য অনেকসময় তারা রাগ করেছেন; বকা দিয়েছেন। কিন্তু যখন দেখলেন খেলাধুলার প্রতিই তার সব আগ্রহ, তখন বিকেএসপিতে ভর্তি করার সিদ্ধান্ত নেন। 

ছেলের বিজয়ে গর্বিত এই বাবা বলেন, আজ সাকিবরা পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। তারা পুরো দেশের সন্তান।

এলাকার এই উচ্ছ্বাস আর ভালোবাসায় আপ্লুত সাকিবও। তিনি বলেন, ''এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এলাকার মানুষ দেশের মানুষকে আনন্দ দিতে পেরেছি; এটাই আমাদের সার্থকতা।"

সাকিব বলেন, "ফাইনালে উঠার পর আমাদের দলের সবাই জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। ম্যাচের আগের দিনও টিম মিটিংয়ে জয় ভিন্ন অন্য কিছু নিয়ে আমরা ভাবিনি।"

বৃহস্পতিবার সিলেটে সাকিবকে ঘিরে উৎসবটা শুরু হয় আসলে সকাল থেকেই। সকাল থেকেই ক্রীড়াপ্রেমীদের অনেকে জড়ো হন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। 

দুপুর দেড়টার দিকে সাকিবকে বহনকারী বিমানবন্দর এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ওই সময় উপস্থিত ছিলেন সাকিবের এলাকা সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। 

তিনি জানান, বিজয়ী দলের সব সদস্যকে সিলেট এনে সংবর্ধনা দেওয়া হবে।
 

Related Topics

টপ নিউজ

সিলেট / বিশ্বজয় / তানজিম হাসান সাকিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net