Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ইতিহাস গড়া ব্যাট

খেলা

টিবিএস রিপোর্ট
22 April, 2020, 11:20 pm
Last modified: 22 April, 2020, 11:39 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ইতিহাস গড়া ব্যাট

বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে চলা নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয় ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া সাকিব আল হাসানের ব্যাটটি। যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ নামের একজন সাকিবের ব্যাটটি কিনে নেন। 
টিবিএস রিপোর্ট
22 April, 2020, 11:20 pm
Last modified: 22 April, 2020, 11:39 pm

করোনাভাইরাস দুর্গতের সাহায্যে নিজের অন্যতম প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অকশন ফর অ্যাকশন পেজ থেকে নিলাম অনুষ্ঠিত হয়। বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে চলা নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয় ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া সাকিব আল হাসানের ব্যাটটি।

নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। ব্যাটটির ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। অর্থাৎ, ৫ লাখ থেকে বিড শুরু হয়। রাত আটটার মধ্যে ব্যাটটির সর্বোচ্চ মূল্য ওঠে ১১ লাখ টাকা। নিলাম শেষ হয় রাত ১১ টা ১৫ মিনিটে। যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ নামের একজন সাকিবের ব্যাটটি কিনে নেন। 

নিলাম শেষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাস করা রাজকে ধন্যবাদ জানান সাকিব। দুস্থদের সাহায্যে এগিয়ে আসায় রাজকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, 'আমার মনে হয় ব্যাটটির অন্যতম দাবিদার রাজ ভাই-ই ছিলেন। উনি শুরু থেকেই ছিলেন। উনি ব্যাটটি বাচ্চাদের দিতে চান। উনার যে পরিকল্পনা, আল্লাহ হয়তো চেয়েছেন উনিই ব্যাটটা পাক। তো রাজ ভাইকে ধন্যবাদ। অন্যান্য যারা বিড করেছেন সবাইকে ধন্যবাদ।'

যে ব্যাটটি সাকিব নিলামে বিক্রি করলেন, ২০১৯ বিশ্বকাপে এই ব্যাটে রানের ফোয়ারা বয়েছিল। ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন সাকিব। যা ছিল টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান। এই ব্যাট দিয়ে ১ হাজার ৫০০ রান করেছেন সাকিব। ফেসবুকে লাইভে বাঁহাতি এই অলরাউন্ডার নিজেই এটা জানিয়েছেন। 

সেদিন লাইভে প্রিয় ব্যাটটি নিয়ে সাকিব বলেন, 'এটা আমার খুবই প্রিয় একটা ব্যাট। তবে দেশের মানুষগুলো নিঃসন্দেহে আমার কাছে এর থেকেও বেশি প্রিয়। এ কারণে আমার এই ব্যাটটি নিলামে তুলছি। যেটা দিয়ে আমি প্রায় ১৫০০ রান তুলেছি এবং আপনাদের দোয়ায় এই ব্যাট দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছি। আশা করি আপনাদের কেউ এই ব্যাটটি একটা ভালো মূল্য দিয়ে কিনে নিয়ে আমাদের সবাইকে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন।'

দুস্থ মানুষদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিমও। বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন তিনি।  মুশফিকের এমন ঘোষণায় অনুপ্রাণিত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক সেই ইনিংস (১০০) খেলা ব্যাটটি নিলামে তুলতে চান তিনি। 

এই দুই ক্রিকেটারের পর তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন সাবেক এই নাম্বার ওয়ান। ঘোষণার পরদিনই অনুষ্ঠিত হলো নিলাম। মুশফিক আগে ঘোষণা দিলেও ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম নিলামে তোলার পরামর্শটা সাকিবেরই। 

সাহায্যের ক্ষেত্রটা বড় করতে কদিন আগে বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শ দেন সাকিব। ফেসবুক লাইভে বাংলাদেশ অলরাউন্ডার জানান, দুস্থ মানুষদের সাহায্যে ক্রিকেটাররা তাদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে পারে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ব্যাট / নিলাম / করোনা মোকাবিলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net