Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
সুরাহা হয়নি হোর্হে মেসি-বার্তোমেউ আলোচনায়

খেলা

টিবিএস রিপোর্ট
03 September, 2020, 01:10 pm
Last modified: 03 September, 2020, 01:11 pm

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

সুরাহা হয়নি হোর্হে মেসি-বার্তোমেউ আলোচনায়

ধোঁয়াশা দূর হয়নি। লিওনেল মেসির দলবদল নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির বাবা হোর্হে মেসির দেড় ঘণ্টার আলোচনার পরও এ বিষয়ের কোনো অগ্রগতি হয়নি। 
টিবিএস রিপোর্ট
03 September, 2020, 01:10 pm
Last modified: 03 September, 2020, 01:11 pm

ধোঁয়াশা দূর হয়নি। লিওনেল মেসির দলবদল নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির বাবা হোর্হে মেসির দেড় ঘণ্টার আলোচনার পরও এ বিষয়ের কোনো অগ্রগতি হয়নি। 

বার্সেলোনার ক্লাব অফিসে দেড় ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে মেসির প্রতিনিধি হিসেবে ছিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি, ভাই রদ্রিগো মেসি এবং আইনজীবি হোর্হে পেকর্ত। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে ছিলেন সভাপতি বার্তোমেউ ও বোর্ড সদস্য হাভিয়ের বোর্দাস।

মেসির বার্সা ছাড়ার প্রক্রিয়া ঝামেলাহীন করতে বার্তোমেউয়ের সঙ্গে আলোচনা করতে বার্সেলোনায় গিয়েছিল হোর্হে মেসি। যদিও বার্সার আলোচনায় বসার উদ্দেশ্য ছিল ভিন্ন। 

এ কারণেই হয়তো ৯০ মিনিটের আলোচনার পরও নিজেদের অবস্থানে অনড় থেকে গেছেন মেসির বাবা ও বার্তোমেউ। তাই কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় এই বৈঠক। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এমনই জানিয়েছে।

এই বৈঠকে অবশ্য একটি বিষয় পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে নিজেদের অবস্থান। দুই পক্ষই নিজেদের অবস্থান পরিষ্কার করতে নানা বিষয় তুলে ধরেছে। মেসির বাবা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বার্সায় আর থাকবেন না তার ছেলে। 

অন্যদিকে বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, দল ছাড়তে হলে বাই আউট ক্লজের পুরো ৭০ কোটি দিতে হবে। যদিও এ বৈঠকের বিষয়ে কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

বাই আউট ক্লজের কথা মনে করিয়ে দিলেও বার্সার মূল বক্তব্য, 'আমরা মেসিকে দলে চাই।' যে কারণে মেসি ও মেসির বাবা বারবার বার্সা ছাড়ার কথা বলে গেলেও এই বৈঠকেই দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন বার্তোমেউ, খবর মুনদো দেপোর্তিভোর। যদিও এ প্রস্তাব কানে তোলেননি হোর্হে মেসি। তিনিও চাচ্ছেন, নতুন কোনো ঠিকানায় যাক তার ছেলে। 

এই বৈঠকের পর ধোঁয়াশা আরও বাড়লো। আরও কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে বার্সেলোনা সমর্থকদের। হতে পারে আবারও কোনো আলোচনায় বসতে পারে দুই পক্ষ। আর সেটা না হলে শেষপর্যন্ত আদালতে দেখা হতে পারে তাদের।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা ছাড়ছেন মেসি / হোর্হে মেসি / জোসেপ মারিয়া বার্তোমেউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net