Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ছয় ইংলিশ ক্লাব

খেলা

টিবিএস ডেস্ক
21 April, 2021, 04:45 am
Last modified: 21 April, 2021, 04:48 am

Related News

  • প্রিমিয়ার লিগে দলবদলের একদিন পরই নাম প্রত্যাহার সাকিবের
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে পেন আমেরিকা উৎসব থেকে সরে দাঁড়ালেন লেখকরা
  • ৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা
  • ‘ফুটবল বাঁচাতে সুপার লিগের জন্ম’

সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ছয় ইংলিশ ক্লাব

১২ ক্লাবের ৬টিই নাম প্রত্যাহার করে নিলো। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণার দুই দিনের মাথাতেই ইউরোপিয়ান সুপার লিগের ভাগ্য অন্ধকারে পড়ে গেল।
টিবিএস ডেস্ক
21 April, 2021, 04:45 am
Last modified: 21 April, 2021, 04:48 am

ইউরোপিয়ান সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বিতর্কের শুরু। পক্ষে, বিপক্ষে অনেক মতই এলো। কিন্তু প্রবল সমালোচনার মুখে দুই দিনের মাথায়ই সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব। বুধবার ভোরে প্রকাশ পাওয়া বিবিসির এক প্রতিবেদনে এমনই বলা হয়েছে।

প্রথম ক্লাব হিসেবে চেলসি সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছার কথা জানায়। তবে কাজটি আগে করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম ক্লাব হিসেবে বিদ্রোহী এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় ম্যান সিটি। এ নিয়ে নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাবটি।

এরপর বাকি চার ক্লাব আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার সুপার লিগে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। প্রতিটি ক্লাবই এ নিয়ে বিবৃতি দিয়েছে। সুপার লিগে নাম লেখানোর সিদ্ধান্তে বেশিরভাগ ক্লাবই অনুতপ্ত।  

ম্যান সিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের কাজ শেষ করেছে তারা। লিভারপুল জানিয়েছে, বিদ্রোহী টুর্নামেন্টে জড়িত থাকার প্রক্রিয়া শেষ করা হয়েছে।

ম্যাচচেস্টার ইউনাইটেড তাদের বিবৃতিতে জানিয়েছে; ভক্ত, ইংল্যান্ড সরকার ও মূল স্টকহোল্ডারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

সুপার লিগে খেলার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষমা চেয়েছে আর্সেনাল। ক্লাবটি জানিয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া তাদের ভুল হয়েছে। ভক্তদের চাওয়া ও ফুটবলের বৃহত্তর স্বার্থে তারা সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সুপার লিগে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে অনুতপ্ততার কথা জানিয়েছেন টটেনহ্যাম হটস্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। 

গত রোববার সুপার লিগ কর্তৃপক্ষ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাসহ অংশগ্রহণকারী ১২টি ক্লাবের নাম প্রকাশ করে। ইংলিশ ৬ ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় বাকি রইলো ৬ ক্লাব। ক্লাবগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। 

লিওনেল মেসিদের দল বার্সেলোনার সুপার লিগে অংশ নাও নেওয়া হতে পারে। স্প্যানিশ ক্লাবটিকে নিয়ে সংশয়ের কারণ চুক্তির একটি ধারা। যেখানে বলা হয়েছে, ক্লাবের সদস্যরা অনুমতি না দিলে সুপার লিগে অংশ নিতে পারবে না বার্সেলোনা।

Related Topics

টপ নিউজ

ইউরোপিয়ান সুপার লিগ / ইংলিশ ক্লাব / নাম প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • প্রিমিয়ার লিগে দলবদলের একদিন পরই নাম প্রত্যাহার সাকিবের
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে পেন আমেরিকা উৎসব থেকে সরে দাঁড়ালেন লেখকরা
  • ৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা
  • ‘ফুটবল বাঁচাতে সুপার লিগের জন্ম’

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net