Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সাকিব-মুস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে সিদ্ধান্ত বুধবার

খেলা

টিবিএস রিপোর্ট
29 August, 2021, 04:30 pm
Last modified: 29 August, 2021, 04:30 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

সাকিব-মুস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে সিদ্ধান্ত বুধবার

স্থগিত হওয়া আইপিএলে সাকিব খেলেছেন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ৩ ম্যাচ খেলা সাকিব ৩৮ রান ও ২টি উইকেট নেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজ ৭ ম্যাচে ৮ উইকেট নেন।  
টিবিএস রিপোর্ট
29 August, 2021, 04:30 pm
Last modified: 29 August, 2021, 04:30 pm

করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। বাকি থাকা ২৯টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরে খেলার সুযোগ তৈরি হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। 

আবেদন করলে এই দুই ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); এটা আগেই জানিয়ে রেখেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। রোবাবার তিনি জানালেন, দুই ক্রিকেটারই অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন। তাদের আইপিএল খেলার অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী এক সেপ্টেম্বর, বুধবার। 

আকরাম খান বলেন, 'মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগে আবেদন করেছে। সাকিব গতকাল আবেদন করেছে অনাপত্তিপত্রের জন্য। আমরা এক সেপ্টেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।'

সাকিব-মুস্তাফিজকে যে অনুমতি দেওয়া হবে, সেটা বোঝা গেছে আকরাম খানের কথাতে। তিনি বলেন, 'এটা তো আমাদের জন্য অনেক ভালো সুযোগ যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো একটি টুর্নামেন্টে খেলবে, যেটা অনেক উঁচু মানের। সেখানে যদি ভালো পারফর্ম করে, বিশ্বকাপে কাজে দেবে। ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলব। বোর্ড অনাপত্তিপত্রের ব্যাপারে ইতিবাচক আছে।'

আগামী অক্টোবরে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ অক্টোবর শুরু হবে আসরটি। প্রস্তুতির কথা চিন্তা করে দলের দুই ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দিতে চায় বিসিবি। 

আইপিএল খেলার সুযোগ থাকলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা হবে না সাকিবের। আসরটি ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় এই লিগে তার খেলা হচ্ছে না। 

স্থগিত হওয়া আইপিএলে সাকিব খেলেছেন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ৩ ম্যাচ খেলা সাকিব ৩৮ রান ও ২টি উইকেট নেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজ ৭ ম্যাচে ৮ উইকেট নেন।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুস্তাফিজুর রহমান / আইপিএল / অনাপত্তিপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net