Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

খেলা

টিবিএস রিপোর্ট
21 July, 2021, 03:15 pm
Last modified: 21 July, 2021, 03:18 pm

Related News

  • ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী
  • গরুর হাট এখনো জমেনি, দাম কমার আশঙ্কায় ব্যবসায়ীরা
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে
  • শুরুর পথ হারিয়ে ৩০০ করা হলো না বাংলাদেশের

সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

জিম্বাবুয়ে থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কঠিন এই সময়ে উদযাপন করলেও সবাই যেন সুরক্ষা নিয়ম মেনে চলেন, সেই আহ্বান সাকিব-তামিমদের।
টিবিএস রিপোর্ট
21 July, 2021, 03:15 pm
Last modified: 21 July, 2021, 03:18 pm

করোনাভাইরাসের ছোবল থেকে এখনও মুক্তি মেলেনি। নতুন ঢেউয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর মিছিল। এর মাঝেই পালিত হচ্ছে ঈদ-উল-আজহা। আর এই সময়ে জিম্বাবুয়ে সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। কঠিন এই সময়ে উদযাপন করলেও সবাই যেন সুরক্ষা নিয়ম মেনে চলেন, সেই আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা।  

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ সেরার পুরস্কার জেতা সাকিব আল হাসান তার পোস্টে লিখেছেন, 'পবিত্র এই ঈদ প্রিয়জনদের সাথে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।'

নিজের একটি ছবি পোস্ট করে বড় একটি লেখা দিয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট খেলে দেশে ফিরে আসা অভিজ্ঞ এই ক্রিকেটার লিখেছেন, 'সবাইকে ঈদ মোবারক। সবার অনেক সুখী এবং আনন্দময় ঈদ কামনা করছি। আমাদের দেশ এখনও মহামারীর সাথে লড়াই করে চলেছে, উদযাপনের সময় সুরক্ষা নিয়ম অনুসরণ নিশ্চিত করুন। আসুন আমরা আমাদের চারপাশে কম সুযোগ পাওয়া মানুষদের প্রতি দয়াবান হই এবং তাদের সাথে আনন্দ ভাগ করে নিই।'

মুশফিক তার পোস্টে আরও লিখেছেন, 'এ ছাড়া, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ যে আমার পিতা-মাতা সুস্থতার পথে। আপনারা যারা তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং আমার বাবা-মায়ের জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এটি আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন, ঈদ মোবারক।'

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের ট্রফি পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানান। পরে আরও একবার শুভেচ্ছা জানান তিনি। দলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, 'বাড়ি থেকে দূরে আছি, দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের পার্থনা। এই ঈদে আপনার সব কিছু নিয়ে আল্লাহর রহমতের সঙ্গে আলিঙ্গন করুন। আপনার প্রার্থনা এবং ত্যাগ কখনও উত্তরহীন থাকবে না।'

জাতীয় দল থেকে লম্বা সময় বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। রাজনীতির পেছনেই বেশি সময় যায় নড়াইল-২ আসনের এই সংসদ সদস্যের। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ঢাকাতেই ঈদ উদযাপন করছেন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।'

সাকিব, তামিম ও তাসকিনের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দলের বাঁহাতি পেসার মুস্তাফিজর রহমান। তিনি লিখেছেন, 'আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। এই মহামারিতে পরিবারের সঙ্গে সবাই নিরাপদে থাকুন। হ্যাঁ, বিশাল জয়ের পর ঈদ এলো।' 

Related Topics

টপ নিউজ

জাতীয় দলের ক্রিকেটার / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / ঈদ-উল-আজহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী
  • গরুর হাট এখনো জমেনি, দাম কমার আশঙ্কায় ব্যবসায়ীরা
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে
  • শুরুর পথ হারিয়ে ৩০০ করা হলো না বাংলাদেশের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net