Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
শুরুর পথ হারিয়ে ৩০০ করা হলো না বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
07 August, 2022, 05:05 pm
Last modified: 07 August, 2022, 05:54 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

শুরুর পথ হারিয়ে ৩০০ করা হলো না বাংলাদেশের

১৭.১ ওভারেই স্কোরকার্ডে যোগ হয় শতরান। এমন দাপুটে শুরুর পরও বড় সংগ্রহ গড়া হলো না বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
07 August, 2022, 05:05 pm
Last modified: 07 August, 2022, 05:54 pm
সেঞ্চুরি করে আগের ম্যাচের নায়ক হওয়া রাজা এবার বল হাতে ভেল্কি দেখালেন, তার শিকার ৩টি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

কিছু রান কম হওয়ার আক্ষেপ ছিল আগের ম্যাচে, যদিও ওই ম্যাচে প্রথম ২৫ ওভারে সেভাবে রান ওঠেনি। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা হয় উড়ন্ত। ১৭.১ ওভারেই স্কোরকার্ডে যোগ হয় শতরান। এমন দাপুটে শুরুর পরও বড় সংগ্রহ গড়া হলো না বাংলাদেশের। প্রায় সবার ধীর ব্যাটিংয়ে এবার ৩০০ রানও ছোঁয়া হলো তামিম ইকবালের দলের। 

রোববার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৯ উইকেটে ২৯০ রান তুলেছে। বাংলাদেশের কেনো ব্যাটসম্যানই ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে পারেননি। বেশিরভাগ ব্যাটসম্যানই রানের চেয়ে বেশি বল খরচা করেছেন। এরপরও ৩০০ ছুঁইছুঁই সংগ্রহ আসে মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস সেরা রানের কল্যাণে। অবশ্য অভিজ্ঞ এই ব্যাটসম্যানও চোখ রাঙানো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি।     

শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ১১ ওভারে স্কোরকার্ডে ৭১ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। এ সময় বিজয় ধীর গতিতে ব্যাট চালালেও তামিম ছিলেন মারকুটে মেজাজে। যদিও ১১ বলে চার ও ছক্কায় ৪৬ রান করা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তার খেলঅ বাকি বলগুলো সেভাবে কাজে লাগাতে পারেননি। বাকি ৩৪ বল থেকে মাত্র ৪ রান তোলেন তিনি। 

অফ সাইডে ছয়জন ফিল্ডারের মাঝ দিয়ে জায়গা খুঁজে নিয়ে চারের ফুলঝুরি সাজানো তামিম ৪৫ বলে ৫০ রান করে আউট হন। আগের ম্যাচেও পঞ্চাশোর্ধ ইনিংস খেলা অভিজ্ঞ এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম হাফ সেঞ্চুরিটি সাজান ১০টি চার ও একটি ছক্কায়। দলীয় ৭১ রানে তামিমকে হারানো বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় একটু পরই। 

ধীর শুরুর পর হাত খুলে খেলা শুরু করা বিজয় নিজের দোষে আউট হয়ে বিদায় নেন। টানাকা শিভাঙ্গার করা ১৩তম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসেন শান্ত স্ট্রেইট ড্রাইভ খেলেন। স্টাম্প বরার বল থাকায় তাতে হাত ছুঁয়ে দেন শিভাঙ্গা। এ সময় পপিং ক্রিজের বাইরে থাকা বিজয় চেয়ে চেয়ে তা দেখছিলেন। স্টাম্পে বল লাগার পরে ব্যাট ভেতরে রাখার চেষ্টা করেন তিনি। ২৫ ববেল ৩টি চারে ২০ রান করে বিদায় নেন ডানহাতি এই ওপেনার।

দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে তোলে শান্ত ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে তোলেন তারা। তবে তারা কেউই শুরুর ধারায় থেকে রান বাড়িয়ে নিতে পারেননি। দুজনই ধীর গতির ব্যাটিং করেন। ৩১ বলে একটি চারে ২৫ রান করা মুশফিকের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর শান্তও বেশি সময় টিকতে পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরেন। এর আগে ৫৫ বলে ৫টি চারে ৩৮ রান করেন তিনি। 

এরপর ইনিংসের সবচেয়ে বড় জুটিটি পায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৮২ বলে ৮১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। আফিফ ৪১ বলে ৪টি চারে ৪১ রান করে ফিরলেও মাহমুদউল্লাহ লড়েন শেষ পর্যন্ত। ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৮৪ বলে ৩টি করে চার ও ছক্কায় হার না মানা ৮০ রান করেন। প্রায় দেড় বছর আর ১১ ইনিংস পর ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করলেন তিনি। মেহেদ হাসান মিরাজ ১২ বলে ২টি চারে ১৫ রান করেন। 

এই সিরিজে ব্যাটে-বলে বাংলাদেশের জন্য যমদূত হয়ে ওঠা সিকান্দার রাজা তার স্পিন ভেল্কি দেখিয়েছেন। ডানহাতি এই অফ স্পিনার সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান ওয়েসলে মাধেভেরে। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন ভিক্টর নিয়াউচি ও টানাকা শিভাঙ্গা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net