Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
সাকিবের কলকাতার বিপক্ষে হেরে মুস্তাফিজদের বিদায়

খেলা

টিবিএস ডেস্ক
08 October, 2021, 12:25 am
Last modified: 08 October, 2021, 12:33 am

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিবের কলকাতার বিপক্ষে হেরে মুস্তাফিজদের বিদায়

কলকাতার প্লে-অফ খেলার সম্ভাবনাই বেশি। নিজেদের শেষ ম্যাচে জিতলে কলকাতার সমান ১৪ পয়েন্ট হবে মুম্বাইয়ের। কিন্তু এই জয়-ই তাদেরকে প্লে-অফে তুলবে না। সমান পয়েন্ট হওয়ায় হিসাব করা হবে নেট রান রেটের। যেখানে অনেক এগিয়ে আছে কলকাতা। 
টিবিএস ডেস্ক
08 October, 2021, 12:25 am
Last modified: 08 October, 2021, 12:33 am

এবারের আইপিএলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানদের মধ্যকার প্রথম লড়াইটা একেবারেই জমলো না। একপেশে ম্যাচে দাপুটে জয় তুলে নিলো কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস ব্যাটে-বলে সামান্যতম লড়াইও করতে পারেনি। 

বৃহস্পতিবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে রাজস্থানকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা। এই জয়ে প্লে-অপে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে থাকলো সাকিবদের। তবে বিদায় নিশ্চিত হয়ে গেল মুস্তাফিজদের। কলকাতার জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাঞ্জাব কিংসেরও।

১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে কলকাতা। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। রেসে টিকে আছে কলকাতা ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। 

এরপরও কলকাতার প্লে-অফ খেলার সম্ভাবনাই বেশি। নিজেদের শেষ ম্যাচে জিতলে কলকাতার সমান ১৪ পয়েন্ট হবে মুম্বাইয়ের। কিন্তু এই জয়-ই তাদেরকে প্লে-অফে তুলবে না। সমান পয়েন্ট হওয়ায় হিসাব করা হবে নেট রান রেটের। যেখানে অনেক এগিয়ে আছে কলকাতা। 

রাজস্থানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামে কলকাতা। ওপেনার শুভমান গিলের ৫৬, ভেঙ্কটেশ আইয়ারের ৩৮, রাহুল ত্রিপাঠির ২১ রানের সুবাদে ৪ উইকেটে ১৭১ রান তোলে কলকাতা। 

জবাবে ম্যাচসেরা শিভাম মাভি ও লকি ফার্গুসনের দারুণ বোলিংয়ে ১৬.১ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় রাজস্থান। শিভাম দুবে ১৮ ও রাহুল তেওয়াটিয়া ৪৪ রান করেন। বাকি কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

এই ম্যাচে আলো ছড়ানো হয়নি মুস্তাফিজের। আগের দুই ম্যাচেও অনুজ্জ্বল থাকা বাংলাদেশের বাঁহাতি এই পেসার ৪ ওভারে ৩১ রান খরচা করে উইকেটশূন্য থাকেন। সাকিব অবশ্য দারুণ শুরু করেন। কলকাতার হয়ে ইনিংসের প্রথম ওভারটি করেন তিনি। বাঁহাতি এই স্পিনার মাত্র ১ রান খরচায় যশস্বি জয়সওয়ালকে আউট করেন। কিন্তু এরপর তাকে আর বোলিংয়ে টানেননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।   

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুস্তাফিজুর রহমান / আইপিএল ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net