Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
সাকিবের অনুশীলনে ভেঙেছে বায়ো বাবল, ব্যবস্থা নেবে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
05 June, 2021, 08:05 pm
Last modified: 05 June, 2021, 08:59 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিবের অনুশীলনে ভেঙেছে বায়ো বাবল, ব্যবস্থা নেবে বিসিবি

লম্বা ক্যারিয়ারে কম বিতর্কে জড়ায়নি সাকিব আল হাসানের নাম। নানা বিতর্কে জড়িয়ে পড়া বাঁহাতি এই অলরাউন্ডার এক বছরের নিষেধাজ্ঞা থেকে গত বছরের ২৯ অক্টোবর মুক্ত হন। জাতীয় দল, আইপিএলে অংশ নেওয়ার পর তিনি এখন প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত। এখানেও তার নাম জড়িয়েছে বিতর্কে। 
টিবিএস রিপোর্ট
05 June, 2021, 08:05 pm
Last modified: 05 June, 2021, 08:59 pm

লম্বা ক্যারিয়ারে কম বিতর্কে জড়ায়নি সাকিব আল হাসানের নাম। নানা সময়ে নানা বিতর্কে জড়িয়ে পড়া বাঁহাতি এই অলরাউন্ডার এক বছরের নিষেধাজ্ঞা থেকে গত বছরের ২৯ অক্টোবর মুক্ত হন। জাতীয় দল, আইপিএলে অংশ নেওয়ার পর সাকিব এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত। এখানেও তার নাম জড়িয়েছে বিতর্কে। 

সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় (বায়ো বাবল) ভেঙেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনায় শনিবার বিকালে বৈঠকে বসেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিসিডিএম) ও বিসিবির কর্তারা। এই বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিবি। 

কাজী ইনাম বলেন, 'এমন ঘটনায় আমরা হতাশ। সিসিডিএম এবং বিসিবি বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। দল, ক্রিকেটার ও অফিসিয়াল নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে আমাদের বড় পরিমাণে অর্থ ও শ্রম ব্যয় করতে হয়েছে।' 

কীভাবে জৈব সুরক্ষা বলয় ভেঙেছে, বিসিবি তা না জানালেও বিষয়টি জানা গেছে। ঘটনা শুক্রবারের। এদিন মোহামেডানের ক্রিকেটারদের ছুটি থাকলেও মাঠে এসেছিলেন সাকিব। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এই অনুশীলনেই জৈব সুরক্ষা ভেঙেছে। নেটে সাকিবকে বোলিং করছিলেন দুই সতীর্থ আসিফ হাসান ও রুয়েল মিয়া।

এ সময় সেখানে দুজন নেট বোলারকে দেখা যায়, যারা মোহামেডান দলের কেউ না। জৈব সুরক্ষা বলয়েও নেই তারা। ঘটনা এ পর্যন্তই নয়। সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা একজনকে দেখা যায়। তিনি ফোনে ছবি তুলছিলেন, এমনকি নেট বোলারদের সংস্পর্শেও যাচ্ছিলেন। 

বিসিবি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, নেট বোলার দুজন 'মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির'। তাদেরকে করোনা পরীক্ষা করিয়ে অনুশীলনে আনা হয়েছে। এই দুই নেট বোলার আছেন বিসিবির একাডেমি ভবনে। বিসিবির সাপোর্ট স্টাফ নাসিরের সঙ্গে থাকেন তারা। সাকিবের অনুশীলনের সময় নাসিরও ছিলেন। একাডেমিকে জৈব সুরক্ষা বলয়ের অংশ বলা হলেও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, একডেমি ভবন জৈব সুরক্ষা বলয়ের অংশ নয়।

প্রিমিয়ার লিগ শুরুর আগে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছিল, জৈব সুরক্ষা বলয় ভাঙলে শাস্তির মুখে পড়তে হবে নির্দিষ্ট ক্রিকেটার বা ক্লাবকে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে, তারা শাস্তি নিশ্চিত করবে। অপরাধের ওপর নির্ভর করবে শাস্তির পরিমাণ। ক্রিকেটারদের আর্থিক জরিমানা বা বহিষ্কার করা হতে পারে এবং ক্লাবের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ঢাকা প্রিমিয়ার লিগ / জৈব সুরক্ষা বলয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net