Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সব ধরনের ক্রিকেট থেকে শরিফের অবসর

খেলা

শান্ত মাহমুদ
11 April, 2020, 10:20 pm
Last modified: 11 April, 2020, 10:25 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

সব ধরনের ক্রিকেট থেকে শরিফের অবসর

অবসর নিয়ে নিলেও ক্রিকেটেই থাকতে চান বাংলাদেশের হয়ে ১০ টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা মোহাম্মদ শরিফ। বিসিবির কোচ বা নির্বাচক হিসেবে কাজ করতে চান তিনি।
শান্ত মাহমুদ
11 April, 2020, 10:20 pm
Last modified: 11 April, 2020, 10:25 pm

২০০১ সালে জাতীয় দলে অভিষেক। স্বপ্নের যাত্রাটা চলেছে সাত বছর, ২০০৭ পর্যন্ত। কিন্তু মাঝে বারবার ছন্দপতন হয়েছে। মোহাম্মদ শরিফের স্বপ্নের পথচলাও তাই লম্বা হয়নি। ২০০৭ সালেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেন তিনি। কিন্তু খেই হারানোর পাত্র নন তিনি। ইনজুরির ছোবলে ছিটকে গেলেও বারবার ফিরে এসেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন দারুণ প্রতাপে।

অবশেষে থামবেন বলে মনকে স্থির করেছেন বাংলাদেশের ডানহাতি এই অভিজ্ঞ পেসার। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা শরিফ। ২০ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন তিনি।

অবসরের ঘোষণা দিলেও আরও একটি ম্যাচ খেলতে চান শরিফ। তিনি বলেন, 'সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। অনেক বছর ক্রিকেট খেলায় সবাই বলছে মাঠ থেকেই বিদায় নিতে। প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলে যেন বিদায় নিই, অনেকেই এমন চান। পরিস্থিতি ভালো হলে প্রিমিয়ার লিগে একটা ম্যাচ খেলে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিব। তবে অবসর নিয়ে নিয়েছি আমি ক্রিকেট থেকে।'

কোনো পরিকল্পনা করে অবসর নেননি শরিফ। মজা করে বলতে বলতেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি। শরিফ বলেন, 'এটা আসলে হুট করেই সিদ্ধান্ত নিয়ে ফেলা। কোনো কিছু চিন্তা করে এমন সিদ্ধান্ত নিইনি। এ বছর মনে হয় না লিগ আর হবে। সে ক্ষেত্রে খেলারও আর সুযোগ নেই। এ ছাড়া কাঁধেও একটি ইনজুরি আছে। এ বছর আর ম্যাচ নাও খেলা হতে পারে। সব মিলিয়েই আর কি অবসরের সিদ্ধান্ত নেওয়া।'

মাঠের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও ক্রিকেটেই থাকতে চান শরিফ। তার ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোচিং বা নির্বাচক হিসেবে নিজেকে নিয়োজিত রাখা। শরিফ বলেন, 'সামনে বিসিবি যদি কোনো দলের সঙ্গে বা বয়সভিত্তিক কোনো দলে কোচিং বা নির্বাচক প্যানেলে রাখতে চায়, তাহলে আগেই আমার দিকে থেকে সেটা জানিয়ে রাখা ভালো। যদি নাই খেলি, সেটা আগেই বলা ভালো।'

এ সময়ে না বলে সামনেও ঘোষণা দিতে পারতেন জানিয়ে ৩৪ বছর বয়সী শরিফ আরও বলেন, 'হয়তো এই সময়ে না বললেও পারতাম। পরিস্থিতি ভালো হলে হয়তো সেসময় ঘোষণা দিতে পারতাম। মাঠে গিয়ে বলতে পারলেই ভালো হতো। আসলে মজা করে বলতে বলতেই কথার ছলে বলে ফেলেছি।'

২০০১ সালে জাতীয় দলে অভিষেক হয় মোহাম্মদ শরিফের। ওই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। ওই সফরে জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় তার। বাংলাদেশের হয়ে ১০ টেস্টে ১৪ উইকেট এবং ৯ ওয়ানডেতে ১০টি উইকেটের মালিক ডানহাতি এই পেসার। 

আন্তর্জাতিক ক্যারিয়ার বড় না করতে পারলেও ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে ২২ গজে দাপট দেখিয়েছেন শরিফ। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন তিনি। যা বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ। নিয়েছেন ৩৯৩ উইকেট। ৪০০ উইকেট পূর্ণ করতে ৭ উইকেট বাকি থাকায় আক্ষেপই ঝরলো তার কণ্ঠে। বললেন, 'অনেক কিছুই পেয়েছি ক্যারিয়ারে। এই ৭ উইকেট নিতে পারলে ভালো লাগতো। এটা নিয়ে আক্ষেপ থাকবে।'

বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতেন তিনি। প্রথম শ্রেণিতে একটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ২২২ রান করেছেন শরিফ। ১৫ বছর ১২৮ দিনে টেস্ট অভিষেক হওয়া শরিফ ১১৯টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট ১৮৫টি। 

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া শরিফ শেষ ম্যাচটিও খেলেন এই দলের বিপক্ষে। সেটাও অভিষেকের ভেন্যু হারারেতেই। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন তিনি। এরপর চেষ্টা করেও জাতীয় দলে ফেরা হয়নি তার। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে শেষ টেস্ট খেলেন মোহাম্মদ শরিফ।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ শরিফ / ক্রিকেটার / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net