Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সতীর্থদের নিয়ে ‘পাগলের মেলায়’ পঞ্চপাণ্ডব

খেলা

টিবিএস রিপোর্ট
11 December, 2020, 11:55 pm
Last modified: 12 December, 2020, 12:08 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সতীর্থদের নিয়ে ‘পাগলের মেলায়’ পঞ্চপাণ্ডব

একটি ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন হাতে গান গাইছেন মাশরাফি ও মাহমুদউল্লাহ। পাশে দাঁড়িয়ে মুশফিক, তামিম ও সাকিব। মাশরাফিদের গান শেষ হওয়ার আগেই সাকিব বলে ওঠেন, ‘এমন গান ধরেন, যা সবাই গাইতে পারি।’ এটাই শুনেই মাশরাফি গাইতে শুরু করেন, ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’।
টিবিএস রিপোর্ট
11 December, 2020, 11:55 pm
Last modified: 12 December, 2020, 12:08 am

মাঠে যখন প্রতিপক্ষ, তখন কোনো ছাড় নয়। কিন্তু ম্যাচ শেষ হলেই তারা সতীর্থ। কেউ বন্ধু, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ আবার আদর্শ। শেকড় যে একই। মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধন কতোটা দৃঢ়, সেটা দেখার সুযোগ মিললো ক্রিকেটভক্তদের। সতীর্থদের নিয়ে 'পাগলের মেলায়' হইচইয়ে মেতে উঠলেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব।

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ; জাতীয় দলের এই পাঁচ ক্রিকেটারের গানের সুরে তাল মিলিয়ে নৃত্যেও গা দোলালেন বাংলাদেশের বিভিন্ন বয়সের এক ঝাঁক ক্রিকেটার। যেখানে পাগলাটে নাচে মগ্ন দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। যা রীতিমতো সাকিবের স্বভাববিরুদ্ধই। ক্যামেরার সামনে এমন সাকিবকে আগে কখনই দেখা যায়নি। 

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। আজ শুক্রবার রাতের খাবারের পর হোটেল সোনারগাঁওয়ের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে হই-হুল্লোড় করেছেন পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফরা। যেখানে মাইক্রোফোন হাতে মাশরাফি, মাহমুদউল্লাহদের পারফর্মার হয়ে উঠতে দেখা গেল। মোবাইল ক্যামেরায় ধারণ করা এসব মজার মুহূর্তের কয়েকটি ভিডিও ফেসবুকেও পোস্ট করেছেন মাশরাফি। 

মাশরাফি, মাহমুদউল্লাহ ছাড়াও ক্রিকেটারদের এই মিলন মেলায় আরও কয়েকজন পারফরর্মার ছিলেন। মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারওয়ার ইমরান গান গেয়েছেন। তার গানের তালে তালে নেচেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। একটি গানে একত্রিত হয়ে নাচতে দেখা বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটারদেরও। তবে আড্ডা বেশি জমেছে পঞ্চপাণ্ডবের নাচ-গানে। 

একটি ভিডিওতে দেখা যায় উচু জায়গায় দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে গান গাইছেন মাশরাফি ও মাহমুদউল্লাহ। পাশে দাঁড়িয়ে মুশফিক, তামিম ও সাকিব। নিচে তখন বাকি ক্রিকেটাররা ফোন হাতে ভিডিও করায় ব্যস্ত। মাশরাফিদের গান শেষ হওয়ার আগেই সাকিব বলে ওঠেন, 'এমন গান ধরেন, যা সবাই গাইতে পারি।' এটাই শুনেই মাশরাফি গাইতে শুরু করেন, 'বাবা তোমার দরবারে সব পাগলের মেলা'। বর্তমান সময়ের জনপ্রিয় এই গান গেয়ে উঠতেই হই-হুল্লোড় করে সবাই তাতে সুর মিলিয়ে নাচতে শুরু করেন।  

মাইক্রোফোন হাতে বিনোদন যোগানো মাশরাফি নিজেও যে অনুজদের সঙ্গে কাটানো সময় উপভোগ করেছেন, সেটা তার ফেসবুক পোস্ট দেখেই বোঝা গেছে। বর্তমানে দলের সবচেয়ে সিনিয়র এই ক্রিকেটার নিজের অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'ভালো লাগা ভালোবাসা এক নয়। কোচ, ফিজিও, ট্রেইনার, কম্পিউটার অ্যানালিস্ট, ম্যানেজার, টিম বয়, ম্যাসিওর, সব খেলোয়াড়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দল, বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সবার জন্য ভালোবাসা।'

ক্রিকেটারদের উৎসবমুখর এই পরিবেশ ভেঙেছে রাত ১০টারও পরে। বিশেষ কোনো পরিকল্পনা বা আয়োজন ছিল না। রাতের খাবারের পর নিজেদের উদ্যোগেই উপস্থিত এই বিনোদন পর্বের আয়োজন করেন ক্রিকেটাররা। এক ক্রিকেটার বললেন, 'দারুণ সময় কেটেছে। সিনিয়র ভাইরা এভাবেই আমাদের মাতিয়ে রাখেন। আর মাশরাফি ভাই তো সবখানেই পারফর্মার। উনি যেকোনো কথা বললেই আমরা হাসতে থাকি। অসাধারণ মুহূর্ত ছিল।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব / মাশরাফি বিন মর্তুজা / সাকিব আল হাসান / তামিম ইকবাল / মুশফিকুর রহিম / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net