Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
শ্রীলঙ্কা দল ঢাকায়

খেলা

টিবিএস রিপোর্ট
16 May, 2021, 12:00 pm
Last modified: 16 May, 2021, 12:23 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা দল ঢাকায়

প্রথম দুই পরীক্ষায় নেগেটিভ হলে আগামী ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা। দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।
টিবিএস রিপোর্ট
16 May, 2021, 12:00 pm
Last modified: 16 May, 2021, 12:23 pm
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিামনবন্দরে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: বিসিসি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকা এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ভাড়া করা বিমানে সকাল সোয়া আটটায় ঢাকা পৌঁছায় লঙ্কানরা। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গেছে শ্রীলঙ্কা। এখানেই তাদের কোয়ারেন্টিন হবে। 

শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নীতি নিয়ে বিমান বন্দরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'শ্রীলঙ্কা কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সব মিলিয়ে চারটি করোনা পরীক্ষা হবে। ২২ মে যে পরীক্ষাটি হবে, তার ওপর ভিত্তি করে ২৩ মে প্রথম ওয়ানডেটি খেলবে দুই দল। এর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশ যে প্রস্তুতি ম্যাচ খেলবে, সেগুলো হবে নিজেদের মধ্যেই।'

সাত দিনের কোয়ারেন্টিনের প্রথম তিন দিন পুরোপুরি রুমবন্দি থাকতে হবে শ্রীলঙ্কাকে। কোয়ারেন্টিনের পরের চারদিনে অনুশীলন করতে পারবে তারা। প্রথম তিন দিন দুইবার করোনা পরীক্ষা হবে সফরকারীদের। নেগেটিভ হলে আগামী ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা। 

অনুশীলনের অনমুতি মিললেও কোয়ারেন্টিনে থাকাকালীন বিধি নিষেধ মানতে হবে শ্রীলঙ্কাকে। কোয়ারেন্টিনের পরের চারদিন নিজেদের মধ্যে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন করতে হবে তাদের। শেষ পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর পুরো দল নিয়ে অনুশীলন করবে লঙ্কানরা। 

দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে কুশল পেরেরার দল। 

২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। সিরিজ শেষে আগামী ২৯ মে ভাড়া করা বিমানে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল।    

ঈদের বিরতির পর ১৮ মে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। এদিনই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার কথা তামিম-মুশফিকদের। ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ১৫ মে একটি পরীক্ষা হয়েছে। আজ ও আগামীকাল আরও দুটি পরীক্ষা করা হবে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে ১৮ মে হোটেলে উঠবে বাংলাদেশ দল। 

অনুশীলনের প্রথম দিন, ১৮ মে থেকেই বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা আইপিএল খেলে ভারত থেকে দেশে ফেরা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। যদিও তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হবে আগামী ২১ মে। সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনতে গত বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বিসিবি। 

শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net