Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
রোমাঞ্চের অবসান, অ্যাটলেটিকোর মাথায় সেরার মুকুট

খেলা

টিবিএস ডেস্ক
23 May, 2021, 12:30 am
Last modified: 23 May, 2021, 01:22 am

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

রোমাঞ্চের অবসান, অ্যাটলেটিকোর মাথায় সেরার মুকুট

শেষ অংশের লড়াই এতোটাই রোমাঞ্চ ছড়িয়েছে যে, কার মাথায় লা লিগার সেরার মুকুট উঠবে; তা রীতিমতো ধাঁধার মতো হয়ে গিয়েছিল। এই মাঝেই কক্ষপথ খুঁজে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, সেই পথেই হেঁটে শেষ পর্যন্ত লা লিগার চ্যাম্পিয়ন হলো দলটি। 
টিবিএস ডেস্ক
23 May, 2021, 12:30 am
Last modified: 23 May, 2021, 01:22 am
সাত বছর পর লা লিগার শিরোপা জয়ের স্বাদ নিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ছবি: রয়টার্স

পুরো মৌসুমে রাজত্ব করে এলেও শেষের দিকে খেই হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে। শেষ অংশের লড়াই এতোটাই রোমাঞ্চ ছড়িয়েছে যে, কার মাথায় লা লিগার সেরার মুকুট উঠবে; তা রীতিমতো ধাঁধার মতো হয়ে গিয়েছিল। এই মাঝেই কক্ষপথ খুঁজে নেয় অ্যাটলেটিকো, সেই পথেই হেঁটে শেষ পর্যন্ত লা লিগার চ্যাম্পিয়ন হলো দলটি। 

শেষ রাউন্ডের ম্যাচে শনিবার প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর এক জয় পেয়েছে অ্যাটলেটিকো। ভায়াদোলিতকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ৭ বছর পর লা লিগার শিরোপা জিতলো দলটি। সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে লা লিগার সেরা দল হয়েছিল অ্যাটলেটিকো। লা লিগায় এটা তাদের একাদশতম শিরোপা। 

লা লিগায় নিজেদের শেষ ম্যাচ খেলতে শনিবার মাঠে নামে তিন জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিওনেল মেসিদের দল আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে গিয়েছিল। লিগের শেষ ম্যাচে (৩৮তম ম্যাচ) শিরোপা জয়ের সমীকরণ ছিল অ্যাটলেটিকো ও রিয়ালের সামনে। 

শিরোপা জয়ের উল্লাসে অ্যাটলেটিকোর ফুটবলাররা। ছবি: রয়টার্স

অ্যাটলেটিকোর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান নিয়ে মাঠে নামে রিয়াল। অ্যাটলেটিকো এই ম্যাচে হারলে ও রিয়াল জিতলে লা লিগার শিরোপা উঠতো গত আসরের চ্যাম্পিয়ন রিয়ালের হাতেই। অ্যাটলেটিকো ড্র করলে আর রিয়াল জিতলেও শিরোপা যেত জিনেদিন জিদানের শিষ্যদের কাছে। কিন্তু অ্যাটলেটিকো জিতে সব রোমাঞ্চের অবসান ঘটিয়ে দিলো। 

লিগের শেষ রাউন্ডের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। ২০তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর অনেক চেষ্টায়ও প্রতিপক্ষের জালের দেখা মিলছিল না। ৮৭তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান করিম বেনজেমা। যোগ করা সময়ে (৯২তম মিনিট) গোল করে রিয়ালের ২-১ গোলের জয় নিশ্চিত করেন লুকা মদ্রিচ। 

শিরোপা উদযাপনে অ্যাটলেটিকোর সমর্থকরা। ছবি: রয়টার্স

রিয়ালের মতো পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকোও। ১৮তম মিনিটে অস্কার পিয়ানোর গোলে এগিয়ে যায় ভায়াদোলিত। ৫৭তম মিনিটে গোল করে অ্যাটলিকোকে সমতায় ফেরান আনহেল কোররেয়া। ৬৭তম মিনিটে লুইস সুয়ারেজের করা গোল দলটির শিরোপা নিশ্চিত করে। লিগে এটা সুয়ারেজের ২০তম গোল। যা আসরের চতুর্থ সর্বোচ্চ। এই ম্যাচ হেরে লা লিগা থেকে অবনমন হয়ে গেল ভায়াদোলিতের। 

৩৮ ম্যাচে ২৬ জয়, ৮ ড্র ও ৪ হারে ৮৬ পয়েন্ট চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর। দুই নম্বরে থেকে লিগ শেষ করা রিয়ালের পয়েন্ট ৮৪। বার্সেলোনা ৭৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে এবারের লা লিগা মিশন শেষ করলো। ৭৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে সেভিয়া। এই চার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেলো। ভায়াদোলিতের সাথে লিগ থেকে অবনমন হয়েছে হুয়েস্কা ও এইবারের।

Related Topics

টপ নিউজ

লা লিগা / অ্যাটলেটিকো মাদ্রিদ / শিরোপা / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net