Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
রোমাঞ্চকর লড়াই জিতে সেমির পথে পিএসজি

খেলা

টিবিএস ডেস্ক
08 April, 2021, 12:45 pm
Last modified: 08 April, 2021, 02:56 pm

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ‘টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল—কোনো দিকেই পরিকল্পনামতো খেলতে পারিনি’: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

রোমাঞ্চকর লড়াই জিতে সেমির পথে পিএসজি

সাত মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পিএসজি। ম্যাচ হেরে মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। সেই বায়ার্নকে একই আসরে পেয়ে এবার জ্বলে উঠলেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা।
টিবিএস ডেস্ক
08 April, 2021, 12:45 pm
Last modified: 08 April, 2021, 02:56 pm

সাত মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা খুইয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচ হেরে মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। সেই বায়ার্নকে একই আসরে পেয়ে এবার জ্বলে উঠলেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা। রোমাঞ্চকর এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের পথে এগিয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নরা। 

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। দলের হয়ে দুটি গোল করেন এমবাপ্পে। বাকি গোলটি করেন মার্কিনিয়োস। জার্মান চ্যাম্পিয়নদের পক্ষে গোল করেন এরিক মাক্সিম চুপো মোটিং ও টমাস মুলার।

গত আসরের ফাইনালে হারের প্রতিশোধটা কোয়ার্টার ফাইনালেই নিয়ে নিলো পিএসজি। সেটাও কিনা বায়ার্নের মাঠেই! পরের লেগে ঘরের মাঠে এগিয়ে থেকেই মাঠে নামবে নেইমার-এমবাপ্পেদের দল। দ্বিতীয় লেগে জিততে পারলে গত আগস্টে ১-০ গোলের ফাইনাল হারের প্রতিশোধটা ভালোভাবেই নেওয়া হবে পিএসজির। 

বায়ার্নের বিপক্ষে জয়ে এমবাপ্পে ও মার্কিনিয়োস গোল করেছেন। নেইমার কোনো গোলের দেখা পাননি। তবে ম্যাচজুড়ে ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রভাব। অসাধারণ ফুটবল খেলে দলের দুটি গোলে অবদান রাখেন তিনি। 

ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যেতে পারতো বায়ার্ন। কিন্তু এরিক মাক্সিম চুপো মোটিংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এমবাপ্পে অবশ্য ভুল করেননি। ম্যাচের তৃতীয় মিনিটেই বায়ার্নের জালে বল পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। নেইমারের বাড়ানো বলে জোরালো শটে গোল আদায় করে নেন এমবাপ্পে।

২৮তম মিনিটে আরও এগিয়ে যায় পিএসজি। মার্কিনিয়োস ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয় গোলেও আছে নেইমারের অবদান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উঁচু করে বাড়ানো বল খুঁজে নেন মার্কিনিয়োস। বলের নিয়ন্ত্রণ নিয়ে পেনাল্টি স্পট কিকের কাছ থেকে দারুণ শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। 

গোল শোধে মরিয়া বায়ার্ন কিছুক্ষণ পরই ব্যবধান কমায়। ৩৭তম মিনিটে দারুণ এক হেডে পিএসজির জালে বলে পাঠান চুপো মোটিং। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ৬০ মিনিটে টমাস মুলারের গোলে সমতায় ফেরে বায়ার্ন। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এই ব্যবধান আর কমাতে পারেনি বায়ার্ন।  

Related Topics

টপ নিউজ

নেইমার / কিলিয়ান এমবাপ্পে / পিএসজি / বায়ার্ন মিউনিখ / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ‘টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল—কোনো দিকেই পরিকল্পনামতো খেলতে পারিনি’: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net