Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলা বাতিলের সুপারিশ করলেন মার্কিন বিচারক    

খেলা

টিবিএস ডেস্ক 
08 October, 2021, 08:25 pm
Last modified: 08 October, 2021, 08:28 pm

Related News

  • ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত; বাদী ও শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার
  • ধর্ষণ মামলায় দ্রুত বিচারের অধ্যাদেশ, অনুমোদনে আগামীকাল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলা বাতিলের সুপারিশ করলেন মার্কিন বিচারক    

অ্যালব্রেগট আরও জানান, রোনালদো ধর্ষণের মত অপরাধ করেছেন, আদালত এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি এবং তার বিরুদ্ধে এখনও কোনো প্রমাণও পাওয়া যায়নি।   
টিবিএস ডেস্ক 
08 October, 2021, 08:25 pm
Last modified: 08 October, 2021, 08:28 pm
ম্যানইউ- এর জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: পিটার পাওয়েল/ ইপিএ

পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে আনা ধর্ষণ মামলা বাতিলের সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের নেভাডার এক বিচারক। ২০০৯ সালে ক্যাথরিন মায়োরগা নামক জনৈক নারী অভিযোগ আনেন, রোনালদো লাস ভেগাসে তাকে ধর্ষণ করেছিলেন।  

রোনালদোর মামলার শুনানি করছেন যিনি, সেই বিচারকের কাছে মামলা বন্ধের সুপারিশ করেছেন মার্কিন ম্যাজিস্ট্রেট ড্যানিয়েল অ্যালব্রেগট। বুধবার অ্যালব্রেগট বলেন, মামলা চলাকালীন রোনালদো ও তার আইনজীবিরা নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য ও দলিলপত্র আদান-প্রদান করেছেন। সেখান থেকে ফাঁস হওয়া ও চুরি করা তথ্য-প্রমাণাদির ভিত্তিতে মায়োরগার মামলাটি দাঁড় করিয়েছেন তার অ্যাটর্নি লেসলি মার্ক স্টোভাল।

অ্যালব্রেগট বলেন, "মায়োরগার অ্যাটর্নির অসঙ্গত আচরণের জন্য মামলা বন্ধ হয়ে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। কিন্তু দুর্ভাগ্যবশত, সুষ্ঠু আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হলে এটাই একমাত্র উপায়।"

এদিকে লাস ভেগাসে রোনালদোর অ্যাটর্নি হিসেবে নিযুক্ত, পিটার ক্রিস্টিয়ানসেন এক বিবৃতিতে জানিয়েছেন, আদালতের বিস্তারিত পর্যালোচনা এবং মামলা নিষ্পত্তির সুপারিশ খতিয়ে দেখার আগ্রহ দেখে রোনালদোর আইনজীবিরা সন্তুষ্ট।

মামলার বাদী, ক্যাথরিন মায়োরগা তার অ্যাটর্নি স্টোভাল ও অ্যাটর্নি লারিসা ড্রোহোবিজারের মাধ্যমে নিজের নাম জনসম্মুখে প্রকাশের অনুমতি দিয়েছেন।    

অ্যালব্রেগট আরও জানান, রোনালদো ধর্ষণের মত অপরাধ করেছেন, আদালত এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি এবং তার বিরুদ্ধে এখনও কোনো প্রমাণও পাওয়া যায়নি।   

রোনালদো বরাবরই তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে এসেছেন। ২০১৮ সালের অক্টোবরে তিনি বলেন, "এ অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। ধর্ষণ একটি জঘন্য অপরাধ, যা ব্যক্তি রোনালদো ও তার মতাদর্শের সম্পূর্ণ বিরোধী। "

পাঁচবারের ব্যালন ডি-অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলারদের একজন। নিজ দেশ পর্তুগালকে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশীপ জিতিয়ে হিরো বনে গেছেন ৩৬ বছর বয়সী এই তারকা। স্পোর্টিং লিসবনে ক্লাব ক্যারিয়ার শুরু করে একে একে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবে। বিশ্বের বিভিন্ন দেশে লাখো মানুষ তাকে একজন কিংবদন্তী ও আদর্শ মানে।

  • সূত্র: দ্য গার্ডিয়ান        

Related Topics

টপ নিউজ

ধর্ষণ মামলা / ক্রিশ্চিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত; বাদী ও শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার
  • ধর্ষণ মামলায় দ্রুত বিচারের অধ্যাদেশ, অনুমোদনে আগামীকাল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net