Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
14 February, 2021, 01:00 pm
Last modified: 14 February, 2021, 01:07 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

ঢাকা টেস্টে জিততে বাংলাদেশকে করতে হবে ২৩১ রান। এই রান তাড়া করতে রীতিমতো রেকর্ড গড়তে হবে মুমিনুল হকের দলকে। এরআগে কখনই এতো রান তাড়া করে টেস্ট জেতেনি বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
14 February, 2021, 01:00 pm
Last modified: 14 February, 2021, 01:07 pm

সিরিজ বাঁচানোর ম্যাচে লড়ছে বাংলাদেশ। প্রথম টেস্টটি হারায় বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ঢাকা টেস্টে জিততে বাংলাদেশকে করতে হবে ২৩১ রান। এই রান তাড়া করতে রীতিমতো রেকর্ড গড়তে হবে মুমিনুল হকের দলকে। 

এরআগে কখনই এতো রান তাড়া করে কোনো টেস্ট জেতেনি বাংলাদেশ। চতুর্থ ইনিংসে রান তাড়ায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২১৫ রানের। সেটাও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালে ক্যারিবীয়দের মাটিতেই ২১৫ রান তুলে ম্যাচ জিতেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

বাংলাদেশের দ্বিতীয় সফল রান তাড়া ১৯১ রানের। ২০১৭ সালে কলম্বোতে নিজেদের শততম টেস্ট ম্যাচে দুই'শ ছোঁয়া রান তুলে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল মুশফিকুর রহিমের দল। 

রান তাড়ায় মিরপুরেও রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ১০১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান তুলতেই ৭ উইকেট খুইয়েছিল বাংলাদেশ। 

মিরপুরে রান তাড়ায় সবচেয়ে সফল ইংল্যান্ড। ২০১০ সালে ২০৯ রান তাড়া করে জিতেছিল ইংলিশরা। এখন পর্যন্ত ওটাই মিরপুরের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া দক্ষিণ আফ্রিকার। ২০০৮ সালে ২০৫ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। 

রেকর্ড গড়ে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ভালোই শুরু করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ওয়ানডে স্টাইলে খেলছেন তামিম। ১৬ বলে ৩টি চারে ১৮ রান তুলেছেন তামিম। সৌম্য ৫ রানে ব্যাটিং করছেন। ৫ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সৌম্য সরকার / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net