Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মেসি-দিবালাদের ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

খেলা

টিবিএস ডেস্ক
06 March, 2021, 01:50 pm
Last modified: 06 March, 2021, 01:55 pm

Related News

  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত

মেসি-দিবালাদের ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

কনমেবলের ১০টি সদস্য দেশের সভাপতি, কনমেবল ও ফিফার সভাপতি মিলে শুক্রবার এক সভায় বসেছিলেন। এই সভাতেই ইউরোপে খেলা ফুটবলারদের ছাড়াই বিশ্বকাপ খেলার কথা জানিয়েছে আর্জেন্টিনা।
টিবিএস ডেস্ক
06 March, 2021, 01:50 pm
Last modified: 06 March, 2021, 01:55 pm

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই রোমাঞ্চ ছড়ানো গল্প। দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় থাকে পুরো ফুটবল দুনিয়া। বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফুটবল লড়াইয়ের আরও একটি বড় রোমাঞ্চ লিওনেল মেসি ও নেইমারের মুখোমুখি হওয়া। দলের খেলা ছাপিয়ে কখনও কখনও দ্বৈরথটা বিশ্বের অন্যতম সেরা এই দুই ফুটবলারেরও হয়ে ওঠে। 

সুপারক্ল্যাসিকো খ্যাত এই ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ব্রাজিলের ফিলিপে কোটিনহো, ফিরমিনো কিংবা আর্জেন্টিনার পাওয়া দিবালা, লাওতারো মার্তিনেস, লেয়ান্দ্রো পারেদেসরাও। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে এদের অনেককেই দেখা যাবে না।

করোনাকালে ভ্রমণে বিধিনিষেধের কারণে ইউরোপে খেলা খেলোয়াড়দের ছাড়াই বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে মাঠে নামতে হতে পারে কনমেবলের দলগুলোকে। আর্জেন্টিনা অবশ্য জানিয়ে দিয়েছে, ইউরোপের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সমস্যা নেই তাদের। 

শেষ পর্যন্ত এমন হলে মেসি, দিবালা, লাওতারোদের ছাড়াই ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দেখা যাবে আর্জেন্টিনাকে। কেবল ব্রাজিলের বিপক্ষেই নয়, ল্যাটিন অঞ্চলের আরেক পরাশক্তি উরুগুয়ের বিপক্ষেও মেসিদের ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কনমেবলের ১০টি সদস্য দেশের সভাপতি, কনমেবল ও ফিফার সভাপতি মিলে শুক্রবার এক সভায় বসেছিলেন। এই সভাতেই ইউরোপে খেলা ফুটবলারদের ছাড়াই বিশ্বকাপ খেলার কথা জানিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল অবশ্য এখনও সিদ্ধান্ত জানায়নি। উল্টো তারা চলতি মাসে বাছাইপর্বের ম্যাচই খেলতে চাইছে না। দুই-এক দিনের মধ্যেই হতে যাওয়া আরেকটি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 

ঘরের মাঠ এস্তাদিও উনিকোতে আগামী ২৭ মার্চ উরুগুয়ের মুথোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনা / লিওনেল মেসি / পাওলো দিবালা / নেইমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net