Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
মেসির চোখ জুড়ানো গোলের পর আর্জেন্টিনার হতাশার ড্র

খেলা

টিবিএস ডেস্ক
15 June, 2021, 05:10 am
Last modified: 15 June, 2021, 05:57 am

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই
  • বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায়’ মার্কিন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ দেশটির প্রেসিডেন্টের
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ

মেসির চোখ জুড়ানো গোলের পর আর্জেন্টিনার হতাশার ড্র

একের পর এক আক্রমণ সাজিয়ে গেল আর্জেন্টিনা। গোলমুখে শট নিলো গোটা ১৮। কিন্তু জালের ঠিকানা পেলেন কেবল লিওনেল মেসি। যদিও তার চোখ জুড়ানো গোলে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জয় মেলেনি আলবিসেলেস্তেদের।  
টিবিএস ডেস্ক
15 June, 2021, 05:10 am
Last modified: 15 June, 2021, 05:57 am
অসাধারণ খেলেও দলকে জেতাতে পারলেন না মেসি। ছবি: রয়টার্স

এই আর্জেন্টিনা অনেক গতিময়, ছন্দময়। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা একের পর এক আক্রমণ সাজিয়ে গেল। গোলমুখে শট নিলো গোটা ১৮। কিন্তু জালের ঠিকানা পেলেন কেবল লিওনেল মেসি। যদিও তার চোখ জুড়ানো গোলে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জয় মেলেনি আলবিসেলেস্তেদের।  

'বি' গ্রুপের ম্যাচে মঙ্গলবার ভোরে রিও ডি জেনেরিওতে তুমুল উত্তেজনার ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচ জুড়ে বাঁ পায়ের ভেল্কি দেখানো মেসি অসাধারণ এক ফ্রি কিকে গোল করেন। চিলির হয়ে সমতাসূচক গোল করেন এদুয়ার্দো ভারগাস।

পুরো ম্যাচে জাদু ছড়ানো মেসি ২০২০ সালের অক্টোবরের পর আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করলেন। এটা তার ৭২ গোল। আর্জেন্টিনার পক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন তিনিই। দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল ৫২টি। ফ্রি কিক থেকে গোল করার হিসাব করলে দীর্ঘ অপেক্ষার অবসান হলো মেসির। 

৫ বছর পর আর্জেন্টিনার হয়ে ফ্রি-কিক থেকে গোল করলেন বার্সেলোনা অধিনায়ক। সর্বশেষ ২০১৬ সালে ১৫ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ফ্রি কিকে গোল করেন মেসি। জাতীয় দলের জার্সিতে ফ্রি কিকে এটা তার সপ্তম গোল। আর্জেন্টিনার হয়ে ৭২তম ম্যাচে প্রথম ফ্রি কিক থেকে গোল করেন মেসি, যা ছিল তার ২৮তম আন্তর্জাতিক গোল। 

শুরুতেই সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু অষ্টম মিনিটে লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর হেডের পর ডি-বক্সের ভেতর থেকে লিওনেল মেসির শট দূরের পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। চার মিনিট পর সহজ সুযোগ নষ্ট করেন লাউতারো মার্তিনেজ। লো সেলসোর বাড়ানো বল অনেক উপর দিয়ে মারেন তিনি।

১৬ থেকে ১৮তম মিনিটের মধ্যে তিনটি চেষ্টা ব্যর্থ হয় আজেন্টিনার। প্রতিটা ব্যর্থতার দায় নিকোলাস গঞ্জালেসের ওপর বর্তায়। ডি-বক্সে থেকে তার ডান পায়ের জোরালো শট ঝাঁপিয়ে রক্ষা করেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। পরের মিনিটে কর্নার থেকে হেড নিয়ে জালে বল জড়াতে পারেননি গঞ্জালেস। 

পরের আক্রমণে আরও সহজ সুযোগ নষ্ট করেন যায় গঞ্জালেস। লো সেলসোর দারুণ পাসে ডি-বক্সের ফাঁকায় বল পান তিনি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সরাসরি তার গায়ে শট মেরে হতাশা বাড়ান জার্মান ক্লাব স্টুটগার্টের এই ফরোয়ার্ড।

৩৩তম মিনিটে আসে শুভক্ষণ। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের চোখ ধাঁধানো ফ্রি-কিকে বল জালে জড়ান মেসি। ব্রাভো ঝাঁপিয়ে পড়েও মেসির শট ফেরাতে পারেননি। তার হাতে লেগে গোললাইন অতিক্রম করে বল। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতো কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু লাউতারোর দুর্বল শট সহজেই ফেরান করেন ব্রাভো। 

বিরতির পর চেহারা পাল্টায় চিলি, রক্ষণাত্মক ফুটবল না খেলে আক্রমণে সাজাতে শুরু করে তারা। ৫৩তম মিনিটে সম্ভাবনা তৈরি করে দলটি। যদিও স্ট্রাইকার এদুয়ার্দো ভারগাসের প্রচেষ্টা সফল হতে দেননি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ফিরে আসা বলে আর্তুরো ভিদাল শট নিলেও জালের ঠিকানা পায়নি। তবে তাগলিয়াফিকোর দেরি করে করা ট্যাকলে পড়ে যান ইতালিয়ান ভিদাল। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৫৭তম মিনিটে ভিদালের স্পট কিক মার্তিনেজ অসাধারণ দক্ষতায় রুখে দেওয়ার পর বল ক্রসবারে লেগে ফিরে আসে। আলতো হেডে ভারগাস গোল আদায় করেন নেন। 

গোল শোধ করে চাঙ্গা হয়ে ওঠা চিলি ছয় মিনিট পর ফের হানা দেয় আর্জেন্টিনার রক্ষণে। ফরোয়ার্ড জ্যাঁ মেনেসেসের ক্রসে ভিদালের হেড সহজেই তালুবন্দী করেন মার্তিনেজ। গোলশোধে মরিয়া আর্জেন্টিনা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। ৭১তম মিনিটে মেসি জোরালো নিলেও ব্রাভোকে পরাস্ত করতে পারেননি।

৮০তম মিনিটে চিলির কয়েকজনকে ফাঁকি দিয়ে রক্ষণভাগ পেরিয়ে ডি-বক্সে বল বাড়ান মেসি। কিন্তু গঞ্জালেসের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বাকিটা সময়ে আর্জেন্টিনা অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা / কোপা আমেরিকা / চিলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই
  • বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায়’ মার্কিন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ দেশটির প্রেসিডেন্টের
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net