Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
মেসিকে দলে পেতে নেইমারের তোরজোর

খেলা

টিবিএস ডেস্ক
28 August, 2020, 03:25 pm
Last modified: 29 August, 2020, 01:12 am

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

মেসিকে দলে পেতে নেইমারের তোরজোর

বার্সায় সময়টা মধুরই কেটেছে মেসি-নেইমারের। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বহু ম্যাচে, জিতেছেন শিরোপা। পুরনো সেই দিন পিএসজিতে ফিরিয়ে আনতে চাইছেন নেইমার। 
টিবিএস ডেস্ক
28 August, 2020, 03:25 pm
Last modified: 29 August, 2020, 01:12 am

বার্সেলোনায় ছিল এমএসএন- মেসি, সুয়ারেজ ও নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গিয়ে তিনের সমন্বয় ভেঙে দিয়েছিলেন নেইমার। পরের বছরই অবশ্য ভুল বুঝতে পেরে বার্সায় ফেরার ইচ্ছার কথা জানান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সে সময় নেইমারকে দলে ফেরাতে বার্সাকে অনুরোধ করেছিলেন মেসি।

এবার নেইমারও একই কাজ করলেন। বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর অনেক দলই মেসিকে দলে ফেরানোর জন্য মাঠে নেমেছে। এই রেসে আছে নেইমারের দল পিএসজিও। মেসিকে দলে ভেড়ানোর প্রক্রিয়ার গতি বাড়াতে পিএসজিকে অনুরোধ জানিয়েছেন নেইমার। অনুরোধ জানিয়ে নেইমার বলেছেন, মেসিকে যেন তাদের দলে ভেড়ানো হয়। যদিও পিএসজি এখন পর্যন্ত বার্সাকে প্রস্তাব দেয়নি। 

নেইমারের বয়স চলে ২৮, মেসির ৩৩। বয়সের ব্যবধান ৫ বছরের। বয়সের ব্যবধানের চেয়ে এক বছর কম এক সাথে খেলেছেন মেসি-নেইমার। ভালো বন্ধুত্ব হতে সময় লাগেনি। এরপর বার্সায় সময়টা মধুরই কেটেছে তাদের। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বহু ম্যাচে, জিতেছেন শিরোপা। পুরনো সেই দিন পিএসজিতে ফিরিয়ে আনতে চাইছেন নেইমার। 

নেইমারের অনুরোধের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন বিইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি। টুইটে তিনি লিখেছেন, 'তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনও আনুষ্ঠানিক কোনও প্রস্তাব দেয়নি।'

বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর নেইমারের সঙ্গে মেসির কথাও হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন। কেবল নেইমারই নন, আর্জেন্টিনা দলের সতীর্থ আনহেল ডি মারিয়ার সঙ্গেও কথা বলার বিষয়টি জানিয়েছে ইএসপিএন। 

পিএসজি যে মেসিকে কেনার দৌড়ে আছে, সেটা বোঝা গেছে ফরাসি ক্লাবটির ক্রীড়া পরিচালক লিওনার্দোর কথায়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস তাদের এক খবরে জানিয়েছে, বার্সার সঙ্গে মেসির চুক্তির অবস্থা জানতে চেয়েছেন লিওনার্দো। চুক্তির কোন শর্তে মেসিকে আটকাতে চায় বার্সা, মেসির বর্তমান বেতন সম্পর্কে জানতে চেয়েছেন লিওনার্দো। 

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২১ সালের জুন পর্যন্ত। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এটার কারণেই মূলত এখনও প্রস্তাব দেয়নি পিএসজি। এ মূল্যে মেসিকে কেনার আগ্রহ পিএসজির নেই বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ফ্রি অথবা আরও কম মূল্যে হলে মেসিকে কেনার রেসে ভালোভাবে মাঠে নামবে পিএসজি।  

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / নেইমার / বার্সেলোনা ছাড়ছেন মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net