Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে ইরফান বললেন, ‘ভালো আছি’

খেলা

টিবিএস ডেস্ক
22 June, 2020, 04:45 pm
Last modified: 22 June, 2020, 04:47 pm

Related News

  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • যেভাবে হিথ স্ট্রিকের 'মৃত্যু'র খবর পেয়েছিলেন ওলোঙ্গা
  • চিন্তায় পড়লে গিটার বাজান আজম খান
  • 'ক্রিকেট ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আকরামের!   

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে ইরফান বললেন, ‘ভালো আছি’

কিছুদিন আগে গুজব উঠেছিল বিমান দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। এবার পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
টিবিএস ডেস্ক
22 June, 2020, 04:45 pm
Last modified: 22 June, 2020, 04:47 pm

কিছুদিন আগে গুজব উঠেছিল বিমান দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। সেই ঘটনায় ইয়াসিরকে নিজের সুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে দেখা গিয়েছিল।

এবার পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানি এই পেসারকেও তাই নিজের বেঁচে থাকার খবর নিশ্চিত করতে হয়েছে।

পাকিস্তানের দীর্ঘদেহী এই পেসার জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন। তবে এমন গুজবে বেজায় চটেছেন ইরফান। এ জাতীয় কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই পেসার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়, গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ইরফান। এই ঘটনায় ক্ষীপ্ত ইরফান টুইটারে লিখেছেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এটা আমার পরিবার ও বন্ধুদের বর্ণাতীত দুর্ভোগ দিচ্ছে এবং আমাকে অগণিত ফোন কল ধরতে হচ্ছে। দয়া করে এসব থেকে বিরত থাকুন। কোনো দর্ঘটনা ঘটেনি, আমরা ভালো আছি।'

ইরফানের মুত্যুর খবর অবশ্য এমনিতেই ছড়ায়নি। একটা ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। বধির দলের ক্রিকেটার মোহাম্মদ ইরফানের মৃত্যুর খবর জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই নাম হওয়ায় অনেকেই জাতীয় দলের ইরফান মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়েছে।

Related Topics

মোহাম্মদ ইরফান / পাকিস্তানি ক্রিকেটার / মৃত্যুর গুজব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • যেভাবে হিথ স্ট্রিকের 'মৃত্যু'র খবর পেয়েছিলেন ওলোঙ্গা
  • চিন্তায় পড়লে গিটার বাজান আজম খান
  • 'ক্রিকেট ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আকরামের!   

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net