Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
'ক্রিকেট ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আকরামের!   

খেলা

টিবিএস ডেস্ক
01 November, 2022, 02:20 pm
Last modified: 01 November, 2022, 02:26 pm

Related News

  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা

'ক্রিকেট ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আকরামের!   

“সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে কোকেনের উপর একসময় নির্ভরশীল হয়ে পড়ি। ইংল্যান্ডে একটা পার্টিতে গিয়ে আমার প্রথম কোকেনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হতো, নিত্যদিনের কাজকর্ম করতে হলে আমাকে কোকেন নিতেই হবে।”
টিবিএস ডেস্ক
01 November, 2022, 02:20 pm
Last modified: 01 November, 2022, 02:26 pm
ছবি: ডন

আত্মজীবনী লেখা এমনিতেই কঠিন কাজ বটে; আর সেখানে যদি নিজের সম্পর্কে অপ্রিয় সত্য প্রকাশ করতে হয়, তাহলে তা আরও কঠিন হয়ে ওঠে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম সম্প্রতি তার আত্মজীবনীমূলক বই 'সুলতান: আ মেমোয়ার' প্রকাশের ঘোষণা দিয়েছেন। সন্তানদের জন্য নিজের বৈচিত্র্যময় জীবনের খুঁটিনাটি সবকিছু এ বইয়ে লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। কিন্তু সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, ওয়াসিম আকরাম জানিয়েছেন, ক্রিকেট ছাড়ার পর তার কোকেনে আসক্ত হয়ে যাওয়ার কথাও থাকবে এই বইয়ে, খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এর।

দীর্ঘ ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর ২০০৩ সালে অবসর নেন ওয়াসিম আকরাম। খেলোয়াড় হিসেবে অবসর নিলেও, ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ক্রিকেট অঙ্গনের সাথেই যুক্ত ছিলেন তিনি। কিন্তু ইএসপিএন সূত্র অনুযায়ী, পেশাদার ক্রিকেট ছাড়ার পর নিয়মিত কোকেন সেবনে আসক্ত হয়ে পড়েন ওয়াসিম আকরাম। প্রতিযোগিতামূলক খেলার জন্য শরীর-মনের ভেতরে যে তীব্র উত্তেজনা কাজ করে, সেটির বিকল্প হিসেবে কোকেনকে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু ২০০৯ সালে প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর কোকেন নেওয়া ছেড়ে দেন এই সাবেক ক্রিকেটার।

ছবি: সংগৃহীত

দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আত্মজীবনীমূলক বইয়ের প্রসঙ্গে কথা বলেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, "ক্রিকেট ছাড়ার পর কোনো কিছুতে নিজেকে ডুবিয়ে দিতে চেয়েছিলাম। দক্ষিণ এশিয়ার মানুষরা কোনো নেশা এবং দুর্নীতিতে ডুবে থাকতে ভালবাসে। এক রাতে তারা দশটা পার্টিতে যায়। আমারও সেই কাজ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।"

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, "সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে কোকেনের উপর একসময় নির্ভরশীল হয়ে পড়ি। ইংল্যান্ডে একটা পার্টিতে গিয়ে আমার প্রথম কোকেনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হতো, নিত্যদিনের কাজকর্ম করতে হলে আমাকে কোকেন নিতেই হবে।"

নিয়মিত কোকেন নিতে গিয়েই একসময় স্ত্রী হুমার হাতে ধরা পড়ে যান আকরাম। তার ভাষ্যে, "হুমা একদিন আমাকে ধরে ফেলে। আমার ওয়ালেটে কোকেনের প্যাকেট দেখে বলে, 'তোমার সাহায্য দরকার।' আমি রাজি হয়ে যাই। কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, আমার কোকেন নেওয়ার পরিমাণ বেড়েই যাচ্ছিল। রাতে ঘুমোতে পারতাম না, খেতে পারতাম না। ডায়াবেটিস বেড়ে যাচ্ছিল, সেটা খেয়ালই ছিল না। যে কারণে মাথাব্যথা এবং মুড পরিবর্তন হতে থাকে।"

হুমার সঙ্গে একসময় ডিভোর্সের কথাও ভেবেছিলেন আকরাম। তিনি বলেন, "আমার গর্ব ভুলুণ্ঠিত হচ্ছিল। ২০০৯-এর চ্যাম্পিয়ন্স ট্রফির সময় হুমার থেকে দূরে চলে গিয়েছিলাম। আবার কোকেন নেওয়া শুরু করেছিলাম। আমার প্রতি হুমার শেষ যত্ন ছিল মাদক থেকে আমাকে বের করে আনা। একসময় সেটা করতে পেরেছিলাম। তারপর থেকে আর মাদক ছুঁয়েও দেখিনি।"

Related Topics

টপ নিউজ

ওয়াসিম আকরাম / পাকিস্তানি ক্রিকেটার / কোকেন / আসক্তি / অবসর / স্বীকারোক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net