Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাকে খুনের পর ইউটিউব লাইভে এসে সাবেক এমপির স্বীকারোক্তি

আন্তর্জাতিক

বিবিসি
10 August, 2026, 06:00 pm
Last modified: 10 August, 2026, 06:07 pm

Related News

  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাকে খুনের পর ইউটিউব লাইভে এসে সাবেক এমপির স্বীকারোক্তি

নিহত থংচাই ইয়েনপ্রাসার্ট নোনথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার (পিএও) প্রেসিডেন্ট এবং একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্নেল ছিলেন।
বিবিসি
10 August, 2026, 06:00 pm
Last modified: 10 August, 2026, 06:07 pm
ছবি: রয়টার্স

থাইল্যান্ডের নোনথাবুরি প্রদেশে এক সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যার পর ইউটিউবের একটি লাইভ অনুষ্ঠানে ফোন করে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন দেশটির একজন সাবেক সংসদ সদস্য (এমপি)।

নোনথাবুরির সাবেক এমপি চালোং রেওরেং গত সোমবার রাজনৈতিক ভাষ্যকার আঞ্চালি পাইরীরাকের একটি ইউটিউব লাইভ অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করেন। সে সময় তিনি জানান, তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থংচাই ইয়েনপ্রাসার্টকে তার অফিসের সামনে গুলি করেছেন।

লাইভ চলাকালীন আঞ্চালি ফোনটি ধরলে চালোং তাকে বিস্তারিত জানান। ভিডিওতে দেখা যায়, ফোন পাওয়ার পর উপস্থাপিকা আঞ্চালি বেশ স্তম্ভিত হয়ে যান। তিনি ফোনে চালোংকে উদ্দেশ্য করে বলেন, 'সে কি মারা গেছে? আপনি কি তার মাথায় গুলি করেছেন? আপনি সেখানে পুলিশের জন্য অপেক্ষা করুন। কোথাও যাবেন না।'

নিহত থংচাই ইয়েনপ্রাসার্ট নোনথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার (পিএও) প্রেসিডেন্ট এবং একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্নেল ছিলেন। গুলিতে তার ঘাড় মারাত্মকভাবে জখম হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় থংচাইয়ের গাড়িচালকও হাতে ও বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার পরপরই চালোংকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর পুলিশ স্টেশনে বসেই সিগারেট হাতে সংবাদ সম্মেলন করার অনুমতি পান তিনি। সেখানে নিজের কৃতকর্মের ব্যাখ্যা দিয়ে চালোং দাবি করেন, থংচাই তার 'ভালো বন্ধু' ছিলেন এবং তাকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা তার ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ছিল। চালোং সাংবাদিকদের বলেন, তিনি থংচাইয়ের সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু থংচাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তিনি বলেন, 'আমি যখন বন্দুক বের করি, তখন তাকে গুলি করার ইচ্ছা ছিল না। কিন্তু তার গাড়িচালক আমার দিকে বন্দুক তাক করলে আমি পাল্টা গুলি চালাই।'

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের মাত্র তিন দিন আগে থাইল্যান্ডে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলিতে ৮ জন নিহত হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈধ অস্ত্রের হারের দিক থেকে থাইল্যান্ড শীর্ষে রয়েছে। পরপর এসব গোলাগুলির ঘটনায় দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবারের স্কুল শ্যুটিংয়ের পর থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল অস্ত্র আইন আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে তল্লাশি বসানোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে সাবেক এমপির হাতে এই খুনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / এমপি / খুন / স্বীকারোক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net