Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মুশফিকের ব্যাট কিনলেন শহীদ আফ্রিদি

খেলা

টিবিএস রিপোর্ট
15 May, 2020, 10:10 pm
Last modified: 15 May, 2020, 11:29 pm

Related News

  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

মুশফিকের ব্যাট কিনলেন শহীদ আফ্রিদি

মুশফিকের ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলার পর কম উত্তেজনা ছড়ায়নি। ভুয়া বিডিংয়ের কারণে নিলাম স্থগিত পর্যন্ত করা হয়। ব্যাটটির নিলাম শেষ হলো আরও বড় চমক দিয়ে। 
টিবিএস রিপোর্ট
15 May, 2020, 10:10 pm
Last modified: 15 May, 2020, 11:29 pm

করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। ব্যাটটি নিলামে তোলার পর কম উত্তেজনা ছড়ায়নি। ভুয়া বিডিংয়ের কারণে নিলাম স্থগিত পর্যন্ত করা হয়। ঐতিহাসিক ব্যাটটির নিলাম শেষ হলো আরও বড় চমক দিয়ে। 

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিকের ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। 

ছয়দিন ধরে চলা ব্যাটটির নিলাম শেষ হয় বৃহস্পতিবার রাতে। তবে সেদিন রাতে বিজয়ীর নাম ঘোষণা করেনি নিলাম আয়োজকরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় স্পোর্টস ফর লাইফের ফেসবুক লাইভে ঘোষণা দেওয়া হয় বিজয়ীর নাম। মুশফিক নিজেই জানান, তার ব্যাটটি শহীদ আফ্রিদি কিনে নিয়েছেন।

পাকিস্তানের সাবেক এই অলাউন্ডারের 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' ২০ হাজার ডলারে ব্যাটটি কিনে নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকার মতো। 

ছয়দিন ধরে চলা মুশফিকের এই নিলাম আয়োজন করেছিল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো, স্পোর্টস ফর লাইফ ও পিকাবো.কম।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। তার ২০০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। ইতিহাসগড়া সেই ব্যাটটি মানবতার সেবায় উৎসর্গ করলেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। 

ব্যাটটি কিনে নেওয়ায় আফ্রিদিকে ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেছেন, 'আমি অনেক আগে থেকেই আফ্রিদির বড় ভক্ত। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের অনেক ভালো স্মৃতি আছে। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন।'

মুশফিক আরও বলেন, 'এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত। যত টাকাই হয়েছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেন মানুষের জন্য কাজে লাগানো যায়। আমরা আমাদের মতো চেষ্টা করছি। আশা করি, সামর্থ্যবান সবাই মানুষের পাশে দাঁড়াবেন।'

ভুয়া বিডিংয়ের কারণে নিলাম প্রক্রিয়া কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রচুর ভুয়া বিডিংয়ের কারণে প্রকৃত বিডার বাছাই করা যাচ্ছিল না। এই বিষয়টি নিয়ে যারপরনাই হতাশ মুশফিক। তিনি বলেন, 'এমন একটা মহৎ কাজে যারা ভুয়া বিড করেছেন, আমি তাদের ধিক্কার জানাতে চাই। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন, দেশকে ছোট করেছেন।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / শহীদ আফ্রিদি / ব্যাট / নিলাম / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net