Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
মাহমুদউল্লাহ-সৌম্যর ব্যাটে রান, পারেননি সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
20 May, 2021, 02:05 pm
Last modified: 20 May, 2021, 02:09 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

মাহমুদউল্লাহ-সৌম্যর ব্যাটে রান, পারেননি সাকিব

শুরুটা দারুণ করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। এরপর সবুজ দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন ধ্রুব।
টিবিএস রিপোর্ট
20 May, 2021, 02:05 pm
Last modified: 20 May, 2021, 02:09 pm
মাহেদী হাসানের বলে বোল্ড হয়ে যান সাকিব। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেএসপিতে বৃহস্পতিবার নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। 

৫০ ওভারের ম্যাচ হলেও ৫ ওভার কমিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২৮৪ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বিসিবি সবুজ দল। রান পেয়েছেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখরা। সাকিব আল হাসান থেমেছেন ২৮ রান করে। 

শুরুটা দারুণ করে সবুজ দল। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। নাঈম ৪৩ বলে ৫টি চারে ৩৮ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়লেও সৌম্য শেষ পর্যন্ত ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। 

এরপর উইকেটে গিয়ে চড়া মেজাজে ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার ২০ বলে ২৮ রান করে মাহেদী হাসানের বলে আউট হন। পরের ওভারে মোহাম্মদ মিঠুনকেও বিদায় করেন ডানহাতি এই অফ স্পিনার। 

এরপর সবুজ দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন ধ্রুব। ৫৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন মাহমুদউল্লাহ। আফিফ আরও দ্রুত গতিতে রান তুলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। 

মেহেদী হাসান মিরাজ ১৭ রান করে তরুণ পেসার শরিফুল ইসলামের বলে আউট হন। আমিনুল ইসলাম বিপ্লব ৩ রানে অপরাজিত থাকেন। বিসিবি লাল দলের মাহেদী হাসান ২টি ও শরিফুল একটি উইকেট নিয়েছেন। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৬ মে সকালে ঢাকা আসে শ্রীলঙ্কা দল। ১৯ মে থেকে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে তারা। দুই দিন অনুশীলনের পর ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটিও। 

২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।

বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net