Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
মানিয়ে নিতে শিখেছেন সৌম্য

খেলা

টিবিএস রিপোর্ট
13 August, 2020, 05:15 pm
Last modified: 13 August, 2020, 05:23 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

মানিয়ে নিতে শিখেছেন সৌম্য

ঈদের ছুটির পর দ্বিতীয় দফায় শুরু হওয়া একক অনুশীলনে নাম লিখেয়েছেন সৌম্য সরকার। বিসিবির স্বাস্থ্যবিধি মেনে মিরপুরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
13 August, 2020, 05:15 pm
Last modified: 13 August, 2020, 05:23 pm

জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খুব বেশিদিন হয়নি। গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌম্য সরকার। বিয়ের কদিন পরই বাংলাদেশের এই ক্রিকেটার বুঝতে পারেন, জীবন অনেকটাই বদলে গেছে। তবে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়নি তার। একইভাবে করোনভাইরাসের কারণে লকডাউনেও নিজেকে মানিয়ে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি সময়ে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত করা হয়। মাঝের এই পাঁচ মাস অন্যদের মতো ঘরবন্দি অবস্থায় কেটেছে সৌম্যরও। শুরুতে খারাপ লাগলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে সময়টা মন্দ যায়নি তার। এ সময়ে শুধু খেলা থাকলেই লকডাউনটা উপভোগ্য হয়ে উঠতো বলে মনে করেন সৌম্য।

ঈদের ছুটির পর দ্বিতীয় দফায় শুরু হওয়া একক অনুশীলনে নাম লিখেয়েছেন সৌম্য। বিসিবির স্বাস্থ্যবিধি মেনে মিরপুরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবারও সূচি অনুযায়ী অনুশীলন করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। এদিন ইনডোরে ব্যাটিং ও মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেন সৌম্য।

লকডাউনে কাটানো সময় নিয়ে সৌম্য বলেন, 'অন্য সবদিক দিয়ে চিন্তা করলে ভালো কেটেছে। শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে, কারণ খেলা ছিল না। এ ছাড়া পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, পরের দিকে মানিয়ে নিয়েছি। যদি খেলা থাকতো, তাহলে আমার কাছে মনে হয় কোয়ারেন্টিনটা অনেক ভালো ছিল (হাসি)।'

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। এই খবরে বাকিদের মতো স্বস্তির নিশ্বাস ফেলছেন সৌম্যও, 'অবশ্যই স্বস্তির যে অন্তত আমাদেরও খেলা শুরু হতে যাচ্ছে। যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, খারাপ লাগতো যে আমরা কবে খেলব। অবশ্য ভালোও লাগতো যে খেলা শুরু হয়েছে। গতকাল শোনা গেল আমাদের সফর নিশ্চিত হয়েছে। এমন খবরে অনেক ভালো লাগছে।'

শুধু খেলার কথা ভাবলেই হচ্ছে না, নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি বলেন, 'স্বাস্থ্য নিরাপত্তা একটা বড় ইস্যু। দলও একটা পরিবারের মতো। সবাই নিজেকে নিরাপদ রেখে কোয়ারেন্টিনে থাকতে হবে। যেসব নিয়ম থাকবে, সেসব মেনেই মাঠে খেলতে নামাটা ভালো হবে । কারণ যেকোনো একজন আক্রান্ত হলে বাকিরাও ভুক্তভোগী হবে।'

দীর্ঘদিন ক্রিকেট খেলা হয়নি। ছিল না অনুশীলনের সুযোগও। তবে মাসখানেক আগে সফরে যাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন সৌম্য, 'প্রথম সব জিনিসই একটু অন্য রকম থাকে। আমার কাছে মনে হয় এক মাসে আগে যদি যায়, তাহলে দলের সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি হলেও নিরাপত্তার কারণে করতে হবে। এটাও টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে।'

খেলা শুরুর বেশ আগেই মাঠের অনুশীলনে ফেরার সুযোগ হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আগের ছন্দের সঙ্গেই শুরু করতে পারবেন বলে বিশ্বাস সৌম্য। বাংলাদেশ ব্যাটসম্যান বলেন, 'সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছি। দুটোই ভালো ছিল। তো চেষ্টা করব ওখান থেকেই নতুন করে শুরু করার। যেহেতু খেলায় চলে আসছি, শতভাগ নিয়েই নামতে হবে।'

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / একক অনুশীলন / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net