Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ভেতরের কথা বাইরে যায় কীভাবে, প্রশ্ন সাকিবের

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
25 January, 2021, 09:15 pm
Last modified: 25 January, 2021, 09:19 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

ভেতরের কথা বাইরে যায় কীভাবে, প্রশ্ন সাকিবের

এরআগেও দলের কথা বাইরে যাওয়া নিয়ে কথা আওয়াজ তুলেছিলেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের সময় ড্রেসিংরুমের একটি ঘটনা বাইরে যাওয়া নিয়ে রীতিমতো প্রতিবাদ করেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
25 January, 2021, 09:15 pm
Last modified: 25 January, 2021, 09:19 pm

আগের সাকিব কোথায় হারালেন; বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে অনুজ্জ্বল থাকায় এমন প্রশ্নই উঠেছিল। সাকিব আল হাসান অবশ্য এসব কানে নেননি। বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন, ওই টুর্নামেন্টের কথা মনেই নেই তার। এ ছাড়া ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্স তার কাছে তেমন গুরুত্বও বহন করে না। 

যদিও সাকিব ভেতরে ভেতরে নিজেকে খুঁজে ফিরছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই নিজেকে ফিরে পান এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে বল হাতে বাজিমাত, পরের দুই ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনেই তিন ম্যাচে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। 

সিরিজ শেষ চলাকালীনই গুঞ্জন ওঠে, নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ওই সময়ে ছুটি নেবেন তিনি। স্বভাবতই সাকিবের না থাকার খবরে নজর ছিল সাংবাদিকদের। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের পর সাকিবকে এ নিয়ে প্রশ্ন করা হয়। এমন প্রশ্নে সাকিব পরিস্কার উত্তর দেননি। উল্টো অভিযোগের সুরে বলেছেন, ভেতরের কথা কীভাবে বাইরে যায়, তিনি বুঝতে পারেন না। 

]সাকিব বলেন, 'দেখুন এই বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পরই ভালোভাবে ধারণা করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে, সেটা আমি জানি না। এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই বোঝা যাবে।'

এরআগেও দলের কথা বাইরে যাওয়া নিয়ে কথা আওয়াজ তুলেছিলেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের সময় ড্রেসিংরুমের একটি ঘটনা বাইরে যাওয়া নিয়ে রীতিমতো প্রতিবাদ করেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

নিউজিল্যান্ডে না থাকার প্রশ্নে সাকিব বিব্রতবোধ করলেও বিষয়টি বেশি সময় মাথায় থাকেনি সাকিবের। সিরিজে নিজের পারফরম্যান্সে চোখ রাখতেই হাসি ফুটেছে তার মুখে। বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, 'যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভালো লাগতো। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। ব্যাটিং-বোলিং মিলিয়ে খুশি।'

সাকিব জানতেন দীর্ঘদিন পর মাঠে ফেরার কারণে ছন্দে ফিরতে কয়েকটি ম্যাচ সময় নিতে হবে তাকে। যদিও সময় নিতে হয়নি তাকে। প্রথম ম্যাচ থেকেই পারফর্মার সাকিবের দেখা মিলেছে। এ নিয়ে তিনি বলেন, 'আমি সবসময় জানতাম আমার কিছু ম্যাচ সময় লাগবে। প্রথম ম্যাচ শেষে আমি আমার প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পাই। সিরিজ যদো সামনের দিকে এগিয়েছে, ততোটাই আমার আত্মবিশ্বাস বেড়েছে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net