Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ভালো পরিকল্পনায় ভাগ্য বদলাবে, আশায় মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
27 October, 2021, 08:25 pm
Last modified: 27 October, 2021, 09:18 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ভালো পরিকল্পনায় ভাগ্য বদলাবে, আশায় মাহমুদউল্লাহ

মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ কেবল শাসনই হজম করে গেছে।
টিবিএস রিপোর্ট
27 October, 2021, 08:25 pm
Last modified: 27 October, 2021, 09:18 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হতাশায় শুরু হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আগের পর্বের মতো বাংলাদেশের সুপার টুয়েলভের শুরুটাও হতাশায় মোড়ানো। কিন্তু এখানে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো হলো না, ইংল্যান্ডের বিপক্ষে বিশাল হারে বাংলাদেশ এখন দিকহারা। এমন অবস্থায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ভালো পরিকল্পনার আশায়।

বাংলাদেশের হারের কারণ হিসেবে ব্যাটিংয়ের কথা উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ। ম্যাচের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'নিশ্চিতভাবেই আমরা ব্যাটিং নিয়ে হতাশ। এটা ভালো উইকেট ছিল, কিন্তু আমরা শুরুটা ভালো করতে পারিনি। মাঝেও কোনো জুটি হয়নি আমাদের। ভালো শুরু করার ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েই গেছে।'

মাহমুদউল্লাহ এখন ভালো পরিকল্পনার সন্ধানে, 'এই উইকেটে পরবর্তীতে রান তোলা কঠিন হয়ে যায়। আমরা পাওয়ার হিটারের চেয়ে বেশি দক্ষ হিটার। এখানে আমরা পরিবর্তন আনতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি স্কোরকার্ডে ভালো স্কোর জমা করতে আমরা সক্ষম। আমাদের পারফরম্যান্স পুনঃমূল্যায়ন করতে হবে এবং একটি ভালো পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে।' 

মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ কেবল শাসনই হজম করে গেছে। চরম হতাশার ব্যাটিংয়ের পর বল হাতেও কিছু করতে পারেননি সাকিব, মুস্তাফিজ, নাসুমরা। দাপুটে ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ বরাবরের মতোই ভালো শুরু করতে ব্যর্থ হয়। শেষের দিকে নেমে স্পিনার নাসুম আহমেদ কেবল টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করেন। বাংলাদেশের ইনিংস থেকে আসে ২টি ছক্কা, দুটিই নাসুমের ব্যাট থেকে। ৩০ বলে ৩টি চারে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ৯ বলে একটি চার ও দুটি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন নাসুম। ১৯ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকেও। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net