Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ভারতের হারের পর শামিকে ‘পাকিস্তানি’ ডাকছেন সমর্থকরা

খেলা

টিবিএস ডেস্ক
25 October, 2021, 02:10 pm
Last modified: 25 October, 2021, 02:16 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

ভারতের হারের পর শামিকে ‘পাকিস্তানি’ ডাকছেন সমর্থকরা

পাকিস্তানের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডুপাত চলছে ভারতীয় ক্রিকেটারদের। আর শামির বেলায় তো সেটা চরমে গিয়ে ঠেকেছে।
টিবিএস ডেস্ক
25 October, 2021, 02:10 pm
Last modified: 25 October, 2021, 02:16 pm

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সেখানে অন্যরকম উত্তেজনা। হোক সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকি। সবখানেই থাকে লড়াইয়ের ঝাঁঝ। যা মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে। হার-জয়ে নিশ্চিত হয় অবস্থা কেমন থাকবে। হারের পর অবস্থাটা কেমন হয়, সেটার আঁচ টের পেলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে হারের পর ভারতীয় সমর্থকরা তাকে পাকিস্তানি বলে ডাকছেন। কেউ কেউ শামিকে পাকিস্তানি গুপ্তচর বলে ডাকছেন।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সব সময়ই দাপুটে ভারত। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটের বিশ্বকাপেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অজেয় ছিল ভারত। দুটি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টানা ১২ ম্যাচ জিতেছে তারা। সেটা থেমে গেছে 'আনলাকি ১৩' তে। ভারতকে উড়িয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। ১০ উইকেটের বিশাল হারের পর ভারতীয় সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডুপাত চলছে ভারতীয় ক্রিকেটারদের। ব্যাট হাতে রান পাওয়া বিরাট কোহলি, ঋষভ পন্ত ও পেসার জাসপ্রিত মুবরাহ ছাড়া বাকিদের চড়ানো হচ্ছে সমালোচনার শূলে। আর শামির বেলায় তো সেটা চরমে গিয়ে ঠেকেছে। ডানহাতি এই পেসারের দেশাত্ববোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ইনস্টাগ্রামে শামির অ্যাকাউন্টে গিয়ে তাকে পাকিস্তানি চর বলে আসছেন অনেক ভারতীয় সমর্থক। 

মূলত শামির করা শেষ ওভারটি নিয়ে সমর্থকদের এই ক্ষোভ। পাকিস্তানের তখন ১৮ বলে ১৭ রান দরকার। কোহলি, রোহিত, রাহুল ও বামরাহর মধ্যে অনেক আলোচনার পর বল তুলে দেওয়া হয় শামির হাতে। তার করা প্রথম ৫ বল থেকেই ১৭ রান তুলে নেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম, ১০ উইকেটে জিতে যায় পাকিস্তান। 

এই ওভারের কারণে ভারতীয় সমর্থকদের রোষাণলে পড়েছেন শামি। ইনস্টগ্রামে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্যে শামিকে নিয়ে সমালোচনা করছেন। অনেকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। একজন লিখেছেন, 'পাকিস্তানের কাছ থেকে কতোটা টাকা নিয়েছেন।' আরেকজন লিখেছেন 'বিশ্বাসঘাতক, নিজের ক্ষমতা দেখিয়ে দিলে।' আরেকজনের মন্তব্য, 'ভারতের পাকিস্তানি।' একজন লিখেছেন, 'পাকিস্তানের দ্বাদশ খেলোয়াড়।'

যে শামিকে নিয়ে ভারতীয় সমর্থকদের এত ক্ষোভ, সেই শামিই ছিলেন ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক। দারুণ এক স্পেলে পাকিস্তানের ব্যটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। এই ম্যাচেও আগের তিন ওভারে খারাপ বোলিং করেননি তিনি। নিজের প্রথম ওভারে তার খরচায ৮ রান। দ্বিতীয় ওভারে ১১ রান দেন তিনি। ৫ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩১ রান, এমন সময়ে ৭ রানে তৃতীয় ওভার শেষ করেন শামি।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ শামি / ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net