Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বোলিংয়ে তাসকিনের স্বস্তি, উৎফুল্ল মাহমুদউল্লাহ-রুবেলরা

খেলা

শান্ত মাহমুদ
21 September, 2020, 11:25 am
Last modified: 21 September, 2020, 11:58 am

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার

বোলিংয়ে তাসকিনের স্বস্তি, উৎফুল্ল মাহমুদউল্লাহ-রুবেলরা

প্রথম দিনের অনুশীলন শেষে স্বস্তির সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করেন বেশ কয়েকজন ক্রিকেটার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলে স্বস্তি আর ভালো লাগার কথা জানান তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান সোহানরা।
শান্ত মাহমুদ
21 September, 2020, 11:25 am
Last modified: 21 September, 2020, 11:58 am

১৯৩ দিন পর দলীয় অনুশীলনে ফেরা। অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের শারীরিক ভাষাই বলে দিচ্ছিল কতোটা উৎফুল্ল তারা। ছয় মাসেরও বেশি সময় পর চিরচেনা মিরপুর স্টেডিয়ামে এক সঙ্গে অনুশীলন করতে পেরে বড় করেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন ক্রিকেটাররা। 

নতুন শুরুর সঙ্গে নতুন পোশাক। সাদা-কালো-ধূসর মিশ্রিত রংয়ের জার্সি পরে রোববার মিরপুর স্টেডিয়ামে দলীয় অনুশীলনে নেমেছিলেন ক্রিকেটাররা। আড়াই ঘণ্টার অনুশীলনে একসঙ্গে স্ট্রেচিং, রানিং, ফুটবল খেলা, ব্যাটিং-বোলিং করে ক্রিকেটাররা যেন আগের দিনগুলোতেই ফিরে গেলেন। 

প্রথম দিনের অনুশীলন শেষে স্বস্তির সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করেন বেশ কয়েকজন ক্রিকেটার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলে স্বস্তি আর ভালো লাগার কথা জানালেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান সোহানরা। মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন তার অনুভূতির কথা।

ডানহাতি পেসার রুবেল হোসেন বলেন, 'অনেকদিন পর দলীয়ভাবে অনুশীলন করলাম। খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পর অনুশীলন করলাম একসঙ্গে সবাই, দারুণ অনুভূতি কাজ করছে। সবাই একসঙ্গে অনুশীলন করার ব্যাপারটি মিস করছিলাম। কারণ এতো লম্বা বিরতি তো কখনও যায়নি। তো মাঠে ফিরে স্বস্তি কাজ করছে। মনে হচ্ছে চেনা জায়গায় ফিরলাম।'

মাঠে ফেরায় রোমাঞ্চিত উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি বলেন, 'খুবই ভালো লাগছে দলীয় অনুশীলন শুরু করতে পেরে। সত্যিই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। অনেকদিন ধরেই তো ফেরার জন্য অপেক্ষা করছিলাম। ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কতদিন পর টিমমেটদের সঙ্গে অনুশীলন করলাম। এটার মজাই আসলে আলাদা।'

লকডাউনে ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন। মিরপুর স্টেডিয়ামে সুযোগ না থাকায় নিজ উদ্যোগে রাস্তা, খোলা মাঠে নিয়মিত রানিং করেছেন ডানহাতি এই পেসার। কমিয়েছেন ৫ কেজি ওজন। মাঠে ফিরে বল হাতেও ছন্দময় তাসকিনের দেখা মিলেছে। গতিময় বাউন্সারে রোববার নেটে লিটন দাসকে বেশ ভুগিয়েছেন বাংলাদেশের এই পেসার। 

মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত তাসকিন বললেন, 'ভালো লেগেছে। অনেক স্বস্তির একটা ব্যাপার। এতোদিন পর দিন পর টিম বাস শেয়ার করছি। এক সঙ্গে অনুশীলন করেছি। অনেক মিস করছিলাম দলীয় অনুশীলনের ব্যাপারটি। কারণ একক আর দলীয় অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আরও একটা স্বস্তি কাজ করছে যে, বোলিং বেশ ভালো হচ্ছে। চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখার।'

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'এখন সতীর্থদের সাথে কাজ করছি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হচ্ছে। সতীর্থরা বেশ উৎফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা। দলের সবার সাথে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায়, ওটা আরও বেশি কার্যকর হয় নিজের জন্য ও সতীর্থদের জন্য।'

প্রথম দিন অনুশীলন শেষে টিম বাসে করে সোনাওগাঁও হোটেলে যান অনুশীলনে অংশ নেওয়া ১৬ ক্রিকেটার ও কোচিং স্টাফরা। রোববার সকালেই চেক ইন করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বাকিরা অনুশীলন শেষে হোটেলে ওঠেন। হোটেল ও মাঠে জৈব সুরক্ষা বলয়ের মধ্য থেকেই আগামী কয়েক দিন অনুশীলন চালিয়ে যাবেন ক্রিকেটাররা।

কোয়ারেন্টিন জটিলতায় শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও বিসিবি পরিকল্পনামাফিক প্রস্তুতির কাজ চালিয়ে নিচ্ছে। সফর চুড়ান্ত হলে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিতে পারে বাংলাদেশ। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর ক্যান্ডিতে শুরু হওয়ার কথা।   

Related Topics

টপ নিউজ

দলীয় অনুশীলন / তাসকিন আহমেদ / মাহমুদউল্লাহ রিয়াদ / রুবেল হোসেন / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net