Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
ছোটদের বিশ্বজয়ের পরদিনই বড়দের অসহায় আত্মসমর্পণ

খেলা

টিবিএস রিপোর্ট
10 February, 2020, 02:05 pm
Last modified: 10 February, 2020, 02:49 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ছোটদের বিশ্বজয়ের পরদিনই বড়দের অসহায় আত্মসমর্পণ

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং করেছেন টাইগাররা।
টিবিএস রিপোর্ট
10 February, 2020, 02:05 pm
Last modified: 10 February, 2020, 02:49 pm

রোববার রাতে ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করেছেন বাংলাদেশের যুবারা। স্নায়ুক্ষয়ী ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছেন আকবর আলী, মাহমুদুল হাসান, শরিফুল ইসলামরা। পুরো দেশ এখন যুবাদের বিশ্বজয়ের আনন্দে উদ্বেলিত। এমন দিনে পাকিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দল।

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই হার মেনে নিয়েছেন মুমিনুল হকরা। দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং করা বাংলাদেশ এক ইনিংস ও ৪৪ রানে হেরে গেছে। ইনিংস হার এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হতো ২১২ রানের বেশি। কিন্তু গুটিয়ে যায় ১৬৮ রানেই।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে দুই সেঞ্চুরিতে স্বাগতিক পাকিস্তান করে ৪৪৫ রানের বড় সংগ্রহ। এই ইনিংসেই ২১২ রানের লিড পেয়ে যায় আজহার আলীর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রধান লক্ষ্য ছিল এই রান পাড়ি দেওয়া। কিন্তু কোনো ব্যাটসম্যানই পারেননি দলকে পথ দেখাতে।

তৃতীয় দিন ম্যাচ সেরা নাসির শাহের হ্যাটট্রিকে ছত্রখান হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ১২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। কিছুটা আশার আলো জিইয়ে রাখেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। কিন্তু চতুর্থ দিন সকালেই ফিরে যান অধিনায়কও। লিটনও পারেননি স্রোতের বিপরীতে লড়াই চালিয়ে যেতে।

এই ইনিংসে পাকিস্তানের পেসার নাসিম শাহ এবং লেগ স্পিনার ইয়াসির শাহ ৪টি করে উইকেট নেন। এ ছাড়া শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৩৩/১০ (নাজমুল হোসেন ৪৪, মিঠুন ৬৩, লিটন ৩৩; শাহিন ৪/৫৩, আব্বাস ২/১৯, ২/১১)।

পাকিস্তান ১ম ইনিংস: ১২২.৫ ওভারে ৪৪৫/১০ (শান মাসুদ ১০০, বাবর ১৪৩, আসাদ ৬০, হারিস ৭৫; আবু জায়েদ ৩/৮৬, রুবেল ৩/১১৩, তাইজুল ২/১৩৯, এবাদত ১/৯৭)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১২৬/৬* (তামিম ৩৪, শান্ত ৩৮, মুমিনুল ৪১, লিটন ২৯; নাসিম ৪/২৬, ইয়াসির ৪/৫৮)।

ফল: পাকিস্তান ইনিংস ও ৪৪ রানে জয়ী।

ম্যাচ সেরা: নাসিম শাহ
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net