Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি!

খেলা

টিবিএস ডেস্ক
13 September, 2021, 03:00 pm
Last modified: 13 September, 2021, 03:06 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
  • টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার প্রশ্নে যা বললেন হৃদয়
  • চট্টগ্রামে শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলবেন ফারুক

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি!

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন কোহলি। তার জায়গায় অধিনায়ক হতে যাচ্ছেন রোহিত শর্মা।
টিবিএস ডেস্ক
13 September, 2021, 03:00 pm
Last modified: 13 September, 2021, 03:06 pm

রঙিন পোশাকে নেতৃত্ব হারাতে পারেন বিরাট কোহলি; গত দুই বছরে এমন গুঞ্জন অনেকবারই শোনা গেছে। কিন্তু কোনোবারই গুঞ্জন সত্যি হয়নি। এবার হয়তো তেমন কিছুই হতে যাচ্ছে। আর সেটা কোহলির নিজের সিদ্ধান্তেই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে পারেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাদের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন কোহলি। তার জায়গায় অধিনায়ক হতে যাচ্ছেন রোহিত শর্মা। তবে টেস্টের অধিনায়কত্বে থাকবেন কোহলিই।

নেতৃত্বের পালাবদলের হিসাবে রোহিত শর্মা ও বিরাট কোহলির সাফল্যের হার বরাবরই আলোচনায় ছিল ভারতীয় ক্রিকেটে। অধিনায়ক রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন। কোহলির হাত এখনও শূন্য। জাতীয় দলেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন রোহিত। তার নেতৃত্বে ২০১৮ নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জেতে ভারত। কোহলির নেতৃত্বে এখনও কোনো শিরোপা জেতেনি ভারত। 

যদিও এসব কারণে কোহলির নেতৃত্বে প্রভাব পড়ছে না বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি। ব্যাট হাতে সময়টা তার একেবারেই ভালো যাচ্ছে না। মুড়ি-মুড়কির মতো সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যানই দুই বছরের বেশি সময় ধরে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাননি। টেস্টেও সেঞ্চুরি করতে না পারার দুই বছর হতে চললো। এবার তাই পুরোপুরি ব্যাটিংয়ে মন দিতে নেতৃত্ব ছাড়তে চান কোহলি। 

টাইমস অব ইন্ডিয়া বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে লিখেছে, 'বিরাট নিজেই এই ঘোষণা দেবে। তার কাছে মনে হচ্ছে, নিজের ব্যাটিংয়ে আরও নজর দেওয়া প্রয়োজন এবং তার সব সময়ের চাওয়া যা, সেটা হলো বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, সেখানে আরও মনোযোগী হওয়া দরকার।' 

পত্রিকাটি জানিয়েছে, কোহলি নিজেই অনুভব করছেন; তিন সংস্করণে অধিনায়কত্বের চাপ তার ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এ নিয়ে নিয়ে রোহিত ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোহলি লম্বা আলোচনা করেছেন বলেও দাবি পত্রিকাটির।

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / অধিনায়কত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
  • টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার প্রশ্নে যা বললেন হৃদয়
  • চট্টগ্রামে শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলবেন ফারুক

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net