Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চট্টগ্রামে শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলবেন ফারুক

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2024, 06:30 pm
Last modified: 30 October, 2024, 06:38 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

চট্টগ্রামে শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলবেন ফারুক

শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি যে খবরে এসেছে, এ সম্পর্কে অবগত নন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার বক্তব্যে তেমনই মনে হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 October, 2024, 06:30 pm
Last modified: 30 October, 2024, 06:38 pm

হঠাৎ-ই অধিনায়কত্ব ছাড়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত। ব্যাপারটি ছিল বিনা মেঘে বজ্রপাতের মতোই। প্রশ্ন জাগে, তিন ফরম্যাটের অধিনায়কত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান নেতৃত্বের চাপে আট মাসেই হাঁপিয়ে উঠলেন! প্রশ্নটির উত্তর এখনও মেলেনি। প্রাথমিকভাবে নিজের পরিকল্পনার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে এ বিষয়ে এখনও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়নি তার। 

বিসিবি সভাপতি আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন। সেখানে শান্তর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। কদিন আগে একটি সংবাদমাধ্যমের সঙ্গে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেন শান্ত। ওই খবরটিতে বলা হয়, বিসিবি সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। যদিও বুধবার বোর্ড সভার আগে সংবাদমাধ্যমকে ফারুক জানান, এ বিষয়ে শান্তর সঙ্গে কথা হয়নি তার। 

শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি যে খবরে এসেছে, এ সম্পর্কে অবগত নন বিসিবি সভাপতি। তার বক্তব্যে তেমনই মনে হয়েছে। তিনি উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কথা। এ কারণে ক্রিকেটারদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ফারুক বলেন, 'আমি জানি না আপনাদের সঙ্গে নাজমুল (শান্ত) কথা বলেছে কিনা…অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের আসলে আরও সচেতন হওয়া দরকার।'

'তারা আসলে যেটাই অনুভব করুক, সেটা নিয়ে…নট চেইন অব কমান্ড, বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশন্স, সিইও, প্রেসিডেন্ট, বেশ কিছু পদক্ষেপ আছে যা করা যেতে পারে। আমি আশা করি খেলোয়াড়রা এ ব্যাপারে সচেতন হবে। আর যদি কোনো খেলোয়াড় মনে করেন, সে কন্টিনিউ করতে পারছেন না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। যদি এমন কোনো রিকয়েস্ট আসে…আমরা তাহলে আলোচনা করব।' যোগ করেন তিনি। 

কেউ দায়িত্ব ছাড়তে চাইলে নেপথ্য কারণ নিয়ে আলোচনা করাটা জরুরি বলে মনে করেন বিসিবি সভাপতি। তার ভাষায়, 'সবচেয়ে ইজি অপশন হচ্ছে, কেউ যদি বলে আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম। সবচেয়ে ইজি অপশন। কিন্তু ভেতরে গেলে, কেন করতে চাচ্ছে না, এর পেছনে আর কোনো কারণ আছে কি না, সেগুলো নিয়ে আলাপ করা জরুরি।'

চট্টগ্রামে গিয়ে সেই আলাপটাই করবেন ফারুক। বসতে চান অধিনায়ক শান্ত ছাড়াও কোচ ও দলের অন্যান্যদের সঙ্গে, 'আলাপ করব। দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের দল করা, আরও অনেক ইস্যু, যেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়েছে। খেলোয়াদের সঙ্গে একদিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেটাও ৮-১০ জন এসেছিল, বিপিএল নিয়ে কথা বলেছি। চট্টগ্রামে যাব আজ রাতে। দল, কোচ, সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু আউটকাম আসবে।' 

অবস্থা বিবেচনায় মনে হয়েছে, আপাতত শান্তকেই নেতৃত্বে রাখার পরিকল্পনা বিসিবির। তাকে মানানোর চেষ্টা করা হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে ফারুক বলেন, 'আমি তো না বসলে বুঝতে পারব না। পত্রিকা পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি তার সঙ্গে বসি, তার যদি কোনো সমস্যা থাকে, সে যদি কন্টিনিউ করতে না চায়…এগুলো না বসলে বলতে পারব না। এই মুহূর্তে ওইভাবে তার সঙ্গে কোনো কথা হয়নি।'

Related Topics

টপ নিউজ

ফারুক আহমেদ / নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / অধিনায়কত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net