Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
বিদেশের মাটিতে ভরসা হবেন হাসান মাহমুদ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
31 January, 2021, 03:45 pm
Last modified: 31 January, 2021, 03:53 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হচ্ছেন হাসান মাহমুদ
  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয়ে স্বস্তিতে খুলনা
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

বিদেশের মাটিতে ভরসা হবেন হাসান মাহমুদ

মসৃণ বোলিং অ্যাকশনের পাশাপাশি দারুণ গতি। আছে বাড়তি বাউন্স ছাড়াও বল স্কিড করানোর দক্ষতা। সব মিলিয়ে হাসান মাহমুদকে নিয়ে বিরাট স্বপ্ন বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
31 January, 2021, 03:45 pm
Last modified: 31 January, 2021, 03:53 pm

মসৃণ বোলিং অ্যাকশনের পাশাপাশি দারুণ গতি। আছে বাড়তি বাউন্স ছাড়াও বল স্কিড করানোর দক্ষতা। সব মিলিয়ে হাসান মাহমুদকে নিয়ে বিরাট স্বপ্ন বাংলাদেশের। স্বপ্নযাত্রার শুরুটা ঝলমলেই হয়েছে ডানহাতি তরুণ এই পেসারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৩ উইকেট নেন হাসান। ঝলমলে অভিষের পর দ্বিতীয় ওয়ানডেতেও একাদশে জায়গা হয় তার। 

যদিও এই ম্যাচটি ভালো যায়নি হাসানের। এই ম্যাচে একটু খরুচে ছিলেন তিনি। ৯ ওভারে ৫৪ রান খরচায় একটি উইকেট নেন ২১ বছর বয়সী এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতে অনুজ্জ্বল থাকায় সিরিজের শেষ ওয়ানডেতে তাকে দর্শক সারিতে থাকতে হয়। যদিও হাসানের ওপর থেকে আস্থা টলেনি বিসিবির নির্বাচকদের। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের চূড়ান্ত স্কোয়াডেও রাখা হয়েছে হাসানকে। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হোক আর না হোক, তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির। গতি আর বাউন্স বিবেচনায় বিদেশের মাটিতে হাসান মাহমুদকে ধরা হচ্ছে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের মতে, বিদেশের মাটিতে হাসানের মতো পেসার বাংলাদেশের খুব দরকার। তরুণ এই পেসারের উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছেন তিনি। হাবিবুল বাশার বলেন, 'খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ কিন্তু এই ছেলেটা খেলেনি। কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা মেধা।'

'আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি। বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এমন ধরনের পেসার আমাদের খুব দরকার, যাদের বলে বাড়তি পেস থাকে। তার খুব ভালো একটা ভবিষ্যত আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল; সব ফরম্যাটেই ভালো সার্ভিস পাবে।' যোগ করেন হাবিবুল বাশার। 

টেস্ট স্কোয়াডে আছেন ইয়াসির আলী রাব্বি। ডানহাতি এই ব্যাটসম্যানকেও দলের সঙ্গে রেখে পরিচর্যা করছে বিসিবি। হাসান-রাব্বিদের মতো ক্রিকেটারদের জন্য এই সিরিজটি বড় সুযোগ কিনা? এমন প্রশ্নের উত্তরে হাবিবুল বাশার বলেন, 'দুজনের জন্যই ভালো সুযোগ। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে তাদের খেলাবে, তাহলে তাদের নতুন ক্যারিয়ার শুরু হবে।'

একাদশে সুযোগ না পেলেও হতাশ হওয়ার কিছু দেখছেন না হাবিবুল বাশার, 'আর যদি একাদশে না থাকে, তাহলেও তারা নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে। কারণ পরবর্তীতে যখন তারা সুযোগ পাবে, তখন যেন তাদের কাছে পরিবেশটা নতুন মনে না হয়। ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াডটা বড় করা হয়েছে। যারা খেলার সুযোগ পাবে না, তারা যেন দলের সংস্কৃতির সাথে মানিয়ে নিতে পারে।'

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / ডানহাতি পেসার / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হচ্ছেন হাসান মাহমুদ
  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয়ে স্বস্তিতে খুলনা
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net