Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হচ্ছেন হাসান মাহমুদ

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2025, 12:45 am
Last modified: 11 February, 2025, 05:29 am

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হচ্ছেন হাসান মাহমুদ

নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা জানিয়েছেন। কেবল হাসানই নন, আরও কয়েকজন পেসারের যোগ দেওয়ার কথা বলে জানান তিনি।
টিবিএস রিপোর্ট
11 February, 2025, 12:45 am
Last modified: 11 February, 2025, 05:29 am

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে গত ৭ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজ মিরপুরে তৃতীয় দিনের অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। আইসিসির সেরা আট দলের টুর্নামেন্টের প্রস্তুতিতে বাংলাদেশ দলের অংশ হয়েছেন হাসান মাহমুদ, যদিও তিনি ১৫ সদস্যের দলে নেই। কেবল প্রস্তুতির পর্বের জন্য ডানহাতি এই পেসারকে দলে নেওয়া হয়েছে। দলের সঙ্গে দুবাইও যাবেন তিনি, টুর্নামেন্ট শুরু হলে ফিরবেন দেশে। 

নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা জানিয়েছেন। কেবল হাসানই নন, আরও কয়েকজন পেসারের যোগ দেওয়ার কথা বলে জানান তিনি। জানা গেছে, বাংলাদেশ  দলের সঙ্গে দুবাই যাবেন চিটাগং কিংসের হয়ে গোটা বিপিএলজুড়ে ‍দারুণ বোলিং করা খালেদ আহমেদ। স্কোয়াডে না থাকা এমন তিন-চারজন পেসার দুবাই যেতে পারেন। 

সোমবার দলের সঙ্গে যোগ দিলেও পুরো সময় ছিলেন না হাসান, জিম সেশনটা করেন তিনি। তবে কাল থেকে পুরো অনুশীলনেই থাকবেন খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের ছন্দময় বোলিং করা ২৫ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তরুণ গতি তারকা নাহিদ রানা। এরপরও হাসানকে প্রস্তুতি পর্বে ডাকা হয়েছে দারুণ ফর্মের কারণে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে আগামী ১৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। আসর শুরুর আগে এখানে শেষের প্রস্তুতি সারবে তারা। এই পর্বে থাকবেন হাসানসহ দলের বাইরে থাকা আরও কজন। প্রস্তুতি পর্বে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একটি গা গরমের ম্যাচও খেলবে বাংলাদেশ। 

আসর শুরুর পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। এরপর পাকিস্তানে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।     

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / বাংলাদেশ পেসার / বাংলাদেশ ক্রিকেট দল / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net