Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে ডমিঙ্গোর!

খেলা

টিবিএস রিপোর্ট
06 April, 2021, 05:50 pm
Last modified: 06 April, 2021, 06:07 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে ডমিঙ্গোর!

লাগাতার ব্যর্থতায় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে যতোটা সমালোচনা হচ্ছে, ডমিঙ্গোকে নিয়ে তার চেয়েও বেশি আলোচেনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
টিবিএস রিপোর্ট
06 April, 2021, 05:50 pm
Last modified: 06 April, 2021, 06:07 pm

বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েই বড় হার দেখেছিলেন রাসেল ডমিঙ্গো। ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের অস্বস্তির হারে যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকান এই কোচের। এরপর থেকে তিক্ত সব অভিজ্ঞতা হয়েছে ডমিঙ্গোর। দলকে ঠিক কক্ষপথে ফেরাতে ব্যর্থ হয়েছেন তিনি। ঘরের মাঠ কিংবা বিদেশের মাটি; সবখানেই দল ব্যর্থতার বৃত্তে বন্দি থেকে গেছে।

কোচ হিসেবে তার সাফল্য বলতে ২০১৯ সালে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি জয়, ২০২০ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের 'দ্বিতীয় সারির' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এর বাইরে গত দুই বছরে পাকিস্তান, ভারত ও সর্বশেষ নিউজিল্যান্ড সফরে নূন্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ।

লাগাতার ব্যর্থতায় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে যতোটা সমালোচনা হচ্ছে, ডমিঙ্গোকে নিয়ে তার চেয়েও বেশি আলোচেনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

বিসিবির কর্তারা এখনই সিদ্ধান্তে না পৌঁছালেও বাংলাদেশের ক্রিকেটে ডমিঙ্গোর ভাগ্য অনিশ্চিত হয়ে উঠেছে এরই মধ্যে। চাকরি বাঁচাতে আর বেশি সুযোগ দেওয়া হবে না প্রোটিয়া এই কোচকে। শ্রীলঙ্কায় দুটি টেস্ট ও ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডে সিরিজের ফলের ওপর নির্ভর করছে ডমিঙ্গোর টিকে থাকা। 

ডমিঙ্গোর তত্ত্বাবধানে বাংলাদেশ দলের পারফরম্যান্সে তেমন উন্নতি নেই, আছে রাজ্যের হতাশা। স্বভাবতই কোচের কাজে সন্তুষ্ট নন বিসিবির নীতি-নির্ধারকরা। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান তো বলেই দিয়েছেন, তার কাজে সন্তুষ্ট হওয়ার উপায় নেই। 

বাংলাদেশের সাবেক এই অধিনায়কের কথায় স্পষ্ট, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজে উন্নতির ছাপ না রাখতে পারলে ডমিঙ্গোর ব্যাপার সিদ্ধান্ত নেবে বিসিবি। তিনি বলেন, 'কোচের কাজে অবশ্যই আমরা সন্তুষ্ট নই। যদিও তার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নেওয়ার ভাবনা নেই বোর্ডের। সামনে দুটি সিরিজ আছে। এই দুটি সিরিজের পর তার পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।'

দুটি টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। এরপর মে মাসের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই দুটি সিরিজ শেষে ডমিঙ্গোর পারফরম্যান্স বিবেচনা করা হবে। এরপর তার ব্যাপারে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 

অবশ্য কেবল ডমিঙ্গোর পারফরম্যান্সই নয়, অন্য কোচিং স্টাফদের কাজের মূল্যায়নও করবে বিসিবি। মনপুত না হলে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। আকরাম খান বলেন, 'নতুন বছরের চুক্তি এখনও ঘোষণা করা হয়নি। এ ব্যাপারে দেখার আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজের পারফরম্যান্স দেখতে চাই আমরা।'

যদিও কোচকে ভালো সার্টিফিকেটই দিচ্ছেন বিসিবির আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে, কোচ পরিকল্পনা দেবেন, সেটা মাঠে বাস্তবায়ন করতে হবে ক্রিকেটার। এখানে সমন্বয়ের ব্যাপার আছে। ঠিক কী কারণে সমন্বয় হচ্ছে, তা জানা নেই খালেদ মাহমুদের। 

তিনি বলেন, 'আমি তো ব্যক্তিগতভাবে জানি ভালো কোচ। কাছ থেকে আমি যখন দেখব, তখন আরও ভালো বোঝা যাবে। অবশ্যই আমরা চিন্তা ভাবনা করেই ডমিঙ্গোকে নিয়েছিলাম। সে ভালো কোচ অবশ্যই। পারফরম্যান্স তো কোচের ওপর নির্ভর করবে না। এটা সম্পূরক ব্যাপার, সবাইকে করতে হবে। খেলবে খেলোয়াড়রা, কোচরা না।'

'কোচ তো হাজার পরিকল্পনা দিতে পারে। মাঠে যদি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ওই পরিকল্পনা দিয়ে লাভ কী? কোচ পরিকল্পনা দিতে পারে, ট্রেনিং দিতে পারে, খেলোয়াড়দের ভালো খেলতে হবে। আবার খেলোয়াড়রা ভালো খেলছে কিন্তু পরিকল্পনা ভালো হচ্ছে না, তাহলে আবার হবে না। এটা আসলে সম্পূরক ব্যাপার। আমার কাছে মনে হয় এখানে সমন্বয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। জানি না কেন এমন হচ্ছে, বারবার কেন হচ্ছে।' যোগ করেন খালেদ মাহমুদ।

Related Topics

টপ নিউজ

রাসেল ডমিঙ্গো / প্রধান কোচ / চাকরি অনিশ্চিত / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net