Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বিতর্ক এড়িয়ে কাসেমিরো বললেন, জয় তাদেরই প্রাপ্য

খেলা

টিবিএস ডেস্ক
24 June, 2021, 01:05 pm
Last modified: 24 June, 2021, 02:56 pm

Related News

  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?
  • চোট পেয়ে মাঠ ছেড়ে অঝোরে কাঁদলেন মেসি
  • মাঠে নেমেই কোপা আমেরিকায় ইতিহাস গড়লেন মেসি
  • তৃতীয় দফায় পেছালো কোপা আমেরিকার ফাইনাল

বিতর্ক এড়িয়ে কাসেমিরো বললেন, জয় তাদেরই প্রাপ্য

কলম্বিয়ার ফুটবলারদের প্রতিবাদে কয়েক মিনিট সময় নষ্ট হয়। সেটা পুষিয়ে দিতেই শেষে যোগ করা হয় লম্বা সময়। আর এই সময়েই গোল করে দলকে জেতান কাসেমিরো।
টিবিএস ডেস্ক
24 June, 2021, 01:05 pm
Last modified: 24 June, 2021, 02:56 pm
গোলের পর কাসেমিরোকে নিয়ে ব্রাজিলের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া। শত চেষ্টাতেও কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা মিলছিল না। তখন হয়তো হারের শঙ্কাই জেঁকে ধরেছিল ব্রাজিলকে। খেই হারায়নি ব্রাজিল। ৭৮ মিনিটে সমতায় ফেরা গোল আর যোগ করা সময়ে আরেক গোল। যদিও 'বিতর্কিত' প্রথম গোলটি নিয়ে তোলপাড় অবস্থা। তবে এসব কানেই তুলছেন না কাসেমিরো। ব্রাজিল অধিনায়ক বলছেন, হার না মানার মানসিকতাই জিতিয়েছে তাদের। 

কোপা আমেরিকায় 'বি' গ্রুপের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ফিরমিনোর বিতর্কিত গোলে সমতায় ফেরার পর দলের পক্ষে জয়সূচক গোলটি করেন কাসেমিরো। ম্যাচে দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পরও হাল না ছাড়ায় জয়ের দেখা মিলেছে বলে মনে করেন কাসেমিরো। 

ম্যাচে ১০ মিনিট যোগ করা হয়। ব্রাজিলের দেওয়া প্রথম গোলের পর অনেকটা সময় নষ্ট হওয়ায় এই বাড়তি সময়। নেইমারের শট রেফারির গায়ে লাগলে কলম্বিয়ার ফুটবলাররা খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তবে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন রেফারি। তখন ব্রাজিলের একজন বল বাড়ান রেনান লোদিকে। তার ক্রসেই হেড থেকে গোল করেন ফিরমিনো। 

কলম্বিয়ার ফুটবলারদের প্রতিবাদে কয়েক মিনিট সময় চলে যায়। সেটা পুষিয়ে দিতেই শেষে যোগ করা হয় লম্বা সময়। আর এই সময়েই গোল করে দলকে জেতান কাসেমিরো। তবে কিতর্কিত গোল, যোগ করা সময় নিয়ে আলোচনার ঝড় উঠেছে সবখানে। 

কাসেমিরো অবশ্য নিজেদেরই কৃতিত্ব দিচ্ছেন, 'কৃতিত্ব ব্রাজিলেরই প্রাপ্য। কারণ আমরা দারুণ মানসিক শক্তির প্রমাণ রেখেছি, খেলার লাগাম ধরে রেখেছি এবং শেষ পর্যন্ত পুরস্কার পেয়েছি, কারণ মাথা ঠাণ্ডা রেখে গোলের চেষ্টা করে গেছি আমরা। এই ধরনের মানসিকতাই থাকা উচিত।'

'বি' গ্রুপে নিজেদের তিনটি ম্যাচেই জিতেছে ব্রাজিল, কোয়ার্টার ফাইনালে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের বিপক্ষে হারলেও শেষ আটে উঠেছে কলম্বিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার ভোর ৩টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। 
 

Related Topics

টপ নিউজ

ব্রাজিল ফুটবল / কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?
  • চোট পেয়ে মাঠ ছেড়ে অঝোরে কাঁদলেন মেসি
  • মাঠে নেমেই কোপা আমেরিকায় ইতিহাস গড়লেন মেসি
  • তৃতীয় দফায় পেছালো কোপা আমেরিকার ফাইনাল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net