Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
তৃতীয় দফায় পেছালো কোপা আমেরিকার ফাইনাল

খেলা

15 July, 2024, 06:10 am
Last modified: 15 July, 2024, 06:54 am

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

তৃতীয় দফায় পেছালো কোপা আমেরিকার ফাইনাল

আবারও পেছানো হলো কোপা আমেরিকার ফাইনাল শুরুর সময়। তৃতীয় দফায় আরও ৩০ মিনিট পিছিয়েছে, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে। 
15 July, 2024, 06:10 am
Last modified: 15 July, 2024, 06:54 am

এক মাসের লড়াই শেষে প্রস্তুত ফাইনালের মঞ্চ। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও কলম্বিয়ার। কিন্তু এই সময়ে ম্যাচ শুরু হচ্ছে না, দর্শকদের বিশৃঙ্খলায় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয় শিরোপার লড়াই।

এরপর আরও ১৫ মিনিট পেছানো হয়, জানানো হয় ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। কিন্তু আবারও পেছানো হলো খেলা শুরুর সময়। তৃতীয় দফায় আরও ৩০ মিনিট পিছিয়েছে, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে। সব মিলিয়ে সোয়া এক ঘণ্টা পেছালো খেলা।

কোপা আমেরিকায় দর্শক হাঙ্গামার ঘটনায় ফাইনাল নিয়ে সতর্ক ছিল আয়োজকরা। ফাইনালের নিরাপত্তা নিশ্চিতে ৪ হাজার পুলিশ প্রস্তুত রাখা হয়। এরপরও দর্শকদের সঙ্গে পেরে ওঠা যায়নি। 

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে সমর্থকদের তোপের মুখে পড়েছে নিরাপত্তাকর্মীরা। খেলা শুরুর এক ঘণ্টা আগে ঘটনার শুরু। অনেকেই ফাইনালের ভেন্যুতে টিকেট ছাড়াই প্রবেশের চেষ্টা করেন। এর ফলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। টিকিটবিহীন ভক্তদের ওপর চড়াও হন নিরাপত্তাকর্মীরা। 

এরপরও দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা। একটি গেট ভেঙে অনেকেই বিনা টিকেটে মাঠে ঢুকে পড়েন। এই ঘটনায় ইতোমধ্যে ১০ থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, হাঙ্গামায় জড়ানো বেশিরভাগ সমর্থন কলম্বিয়ান।

এমন অবস্থায় আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জানানো হয়, ৩০ মিনিট পর শুরু হবে ফাইনাল।

Related Topics

টপ নিউজ

কোপা আমেরিকা / ফাইনাল / দর্শক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net