Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
মেসি জাদুর পর মার্তিনেজ রূপকথা, সেমি-ফাইনালে আর্জেন্টিনা

টিবিএস রিপোর্ট
10 December, 2022, 03:50 am
Last modified: 11 December, 2022, 03:32 pm

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

মেসি জাদুর পর মার্তিনেজ রূপকথা, সেমি-ফাইনালে আর্জেন্টিনা

মলিনা এবং মেসির গোলে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় সম্ভাব্যই মনে হচ্ছিল আর্জেন্টিনার। কিন্তু অবিশ্বাস্যভাবে পরপর দুই গোল করে ডাচদের সমতায় ফেরান বদলি নামা ওয়েগোর্স্ট। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 
টিবিএস রিপোর্ট
10 December, 2022, 03:50 am
Last modified: 11 December, 2022, 03:32 pm
নেদারল্যান্ডসের প্রথম দুই শট ঠেকান এমিলিয়ানো মার্তিনেজ। ছবিঃ এএফপি।

নাটকীয়তায় ভরপুর ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট শেষে খেলা ২-২ গোলের সমতা থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ম্যাচের।

মলিনা এবং মেসির গোলে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় সম্ভাব্যই মনে হচ্ছিল আর্জেন্টিনার। কিন্তু অবিশ্বাস্যভাবে পরপর দুই গোল করে ডাচদের সমতায় ফেরান বদলি নামা ওয়েগোর্স্ট। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

সেখানেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ডাচদের প্রথম দুই শট ঠেকান এমিলিয়ানো মার্টিনেজ। নিজেদের প্রথম তিন শটেই গোল করে আর্জেন্টিনা, এরপর ডাচরাও নিজেদের পরের তিন শটে গোল করে, তবে মিস করেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। 

তাই ম্যাচের ভাগ্য নিশ্চিত করার জন্য টাইব্রেকারের শেষ শট নিতে আসেন লাউতারো মার্টিনেজ, তার শট জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকেরা। 

কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। তাদের আক্রমণাত্মক খেলার বিপরীতে কিছুটা খোলসের ভেতর ছিল ডাচরা। 

সেই সুযোগেই ম্যাচে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৩৫ মিনিটে লিওনেল মেসির রক্ষণ ভেদ করা দুর্দান্ত পাসে পায়ের পাতা ঠেকিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মলিনা।  ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

বিরতি থেকে ফিরে এসে একই ছন্দে খেলতে থাকেন মেসি-আলভারেজরা। কুলিয়ে উঠতে পারছিল না নেদারল্যান্ডস। ম্যাচের ৭২ মিনিটে আকুনাকে বক্সের ভেতর ফাউল করেন দুমফ্রাইস, পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পটকিক থেকে দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলেন মেসি। 

টাইব্রেকারে জয়ের উল্লাস আর্জেন্টিনার। ছবিঃ এএফপি।

ম্যাচের আর ১৫ মিনিট বাকি থাকতে যখন মনে হচ্ছিল সহজেই শেষ চারে পৌঁছাবে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই জেগে উঠে ডাচরা। ৮২ মিনিটে বদলি নামা ওয়েগোর্স্ট দুর্দান্ত হেডে ব্যবধান কমান, মাঠে নামার আগেই সাইডলাইন থেকে হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ১০ মিনিট যোগ করেন ম্যাচ অফিশিয়ালরা। সেই সময়ও যখন শেষ তখনই আর্জেন্টিনার বক্সের সামনে পেজেল্লার করা ফাউলের জন্য ফ্রি-কিক পায় ডাচরা।

এই ফ্রি-কিকের আগেই আরেকটি ফ্রি-কিক এবং গোলের সুযোগ নষ্ট করেছিলেন বার্গুইস, এবারও শট নেওয়ার জন্য বলের পেছনে দাঁড়ান তিনি, কিন্তু সবাই যখন ভাবছে তিনি সরাসরি গোলমুখে মারবেন, বার্গুইস আলতো করে বল ঠেলে দিলেন ওয়েগোর্স্টের পায়ে, সেখানে সাথে থাকা ডিফেন্ডারকে ছিটকে ফেলে বল মার্তিনেজের বাম পাশ দিয়ে জালে পাঠান ওয়েগোর্স্ট, ২-২!

অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমার্ধে দুই দলের ক্লান্ত ফুটবলে সুযোগ তৈরি হয় নি তেমন। কিন্তু শেষ ১০ মিনিটে আর্জেন্টিনার আক্রমণের ধারে মনে হচ্ছিল টাইব্রেকারে যেতে চায় না তারা। লাউতারো মার্তিনেজের শট ভ্যান ডাইকের বুকে লেগে বাইরে চলে যায়, এনজো ফার্নান্দেজের একটি শট ডাচ ডিফেন্ডারের পায়ে লেগে গোলপোস্টের উপরের জালে আশ্রয়, ম্যাচের অন্তিম মুহূর্তে ফার্নান্দেজের আরেকটি শট বারে লেগে বাইরে যায়। 

ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়, সেখানে নায়ক বনে যান এমিলিয়ানো মার্তিনেজ। 

সেমি-ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে বিদায় করে দেওয়া ক্রোয়েশিয়া।    

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / লিওনেল মেসি / এমিলিয়ানো মার্তিনেস / নেদারল্যান্ডস ফুটবল দল / শেষ আট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net