Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
মেসি জাদুতে বশ হবে নেদারল্যান্ডস?

টিবিএস রিপোর্ট
09 December, 2022, 11:55 am
Last modified: 09 December, 2022, 02:02 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

মেসি জাদুতে বশ হবে নেদারল্যান্ডস?

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা আশানুরূপ না হলেও সামলে নিয়ে নিজেদের আসল চেহারা দেখিয়েছে আলবিসেলেস্তেরা, এদিকে ৮ বছর আগের ব্রাজিল বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে প্রস্তুত নেদারল্যান্ডসও।  
টিবিএস রিপোর্ট
09 December, 2022, 11:55 am
Last modified: 09 December, 2022, 02:02 pm
দলীয় অনুশীলনে আর্জেন্টাইন প্রাণ ভোমরা লিওনেল মেসি। ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে শেষ আটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই পুরোনো শত্রু আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপে বেশ কয়েকটি মনে রাখার মতো ম্যাচ উপহার দিয়েছে এই দুই দলের লড়াই। লুসাইল স্টেডিয়ামে রাত ১ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিও মনে রাখার মতোই হবে বলে প্রত্যাশা ফুটবলপ্রেমিদের। 

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা আশানুরূপ না হলেও সামলে নিয়ে নিজেদের আসল চেহারা দেখিয়েছে আলবিসেলেস্তেরা, এদিকে ৮ বছর আগের ব্রাজিল বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে প্রস্তুত নেদারল্যান্ডসও।

শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে দুই দলের এবারের বিশ্বকাপের পারফরম্যান্স, শেষ আটের ইতিহাস এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। 

আর্জেন্টিনা 

লাতিন আমেরিকার আরেক দল, ট্যাঙ্গো ফুটবলের অনুসারী লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে উঠে আলবিসেলেস্তেরা। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার ফলাফল

সৌদি আরব ২-১ আর্জেন্টিনা 

আর্জেন্টিনা ২-০ মেক্সিকো 

আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড 

শেষ ষোলো

আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া 

বিশ্বকাপে আর্জেন্টিনার কোয়ার্টার-ফাইনাল রেকর্ড

বিশ্বকাপে ৮ বার কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৫ বার শেষ চারে উত্তীর্ণ হয় আকাশি-নীলের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল। 

আর্জেন্টিনার শক্তি

সৌদি আরবের বিপক্ষে হারের পর লিওনেল স্কালোনির দলের রসায়ন নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছিল। খেলোয়াড়রা সৌদি আরবকে হালকাভাবে নিয়েছেন কিনা সেই ব্যাপারেও কথা শোনা যাচ্ছিল। 

কিন্তু পরের দুই ম্যাচে নিজেদের আসল রূপে ফেরে আলবিসেলেস্তেরা। বিশেষ করে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের ছন্দময় ফুটবল দেখায় আর্জেন্টিনা।  অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষের কিছু সময় ব্যতিত বেশ চোখ জুড়ানো ফুটবলই দেখা গেছে মেসিদের পা থেকে।  

লিওনেল মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের যে কিছু করার থাকে না সেটি প্রমাণিত, তাই তার পায়ের দিকেই আজ তাকিয়ে থাকবেন স্কালোনি এবং আর্জেন্টিনার ভক্তরা। 

নেদারল্যান্ডস

শেষ আটের ম্যাচের আগে অনুশীলনে নেদারল্যান্ডস, ছবিঃ এএফপি

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ বিশ্বকাপে সুযোগ পায়নি ডাচরা। তবে এবার সুযোগ পেয়ে তারা বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপে কেন তাদের সমীহ করা উচিত। 

'এ' গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় এসেছে ডাচরা। সেনেগাল এবং স্বাগতিক কাতারকে হারানোর সাথে ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছেন ভার্জিল ভ্যান ডাইকরা। 

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের ফলাফল

নেদারল্যান্ডস ২-০ সেনেগাল 

নেদারল্যান্ডস ১-১ ইকুয়েডর

নেদারল্যান্ডস ২ -০ কাতার

শেষ ষোলো 

নেদারল্যান্ডস ৩-১ যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের রেকর্ড 

এখন পর্যন্ত ৬ বার বিশ্বকাপের শেষ আটে উঠেছে ডাচরা, যার মধ্যে ৫ বারই শেষ চারে পৌঁছায় টোটাল ফুটবলের জনকরা। 

নেদারল্যান্ডসের শক্তি

ডাচদের বড় শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। লিভারপুল ডিফেন্ডার এবং দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক অনেকের মতেই বিশ্বসেরা ডিফেন্ডার। এছাড়াও আছেন ম্যাথিস ডি লিট, নাথান একের মতো ডিফেন্ডাররা। গ্রুপ পর্বে মাত্র একটি গোলই হজম করেছে লুই ফন হালের দল।

শেষ ষোলোতেও যুক্তরাষ্ট্রের আক্রমণ বেশ ভালোই সামলেছে তাদের রক্ষণভাগ। ডাচ দেয়াল ভাঙ্গতে লিওনেল মেসিদের বেশ বেগই পেতে হবে।

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / নেদারল্যান্ডস ফুটবল দল / শেষ আট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net