Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোকে সাইড বেঞ্চেই দেখতে চান পর্তুগিজরা! 

টিবিএস ডেস্ক
05 December, 2022, 05:15 pm
Last modified: 05 December, 2022, 05:26 pm

Related News

  • দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক
  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোকে সাইড বেঞ্চেই দেখতে চান পর্তুগিজরা! 

পর্তুগিজ সংবাদপত্র 'আ বোলা' তাদের পাঠকদের মধ্যে একটি জরিপ চালিয়েছে যে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই রোনালদোকে নামানো উচিত কিনা। ফলাফলে দেখা গেছে, ৭০ ভাগ পাঠকই চান এই ম্যাচে রোনালদোর বেঞ্চে থেকে পরে বদলি খেলোয়াড় হিসেবে নামানো উচিত।
টিবিএস ডেস্ক
05 December, 2022, 05:15 pm
Last modified: 05 December, 2022, 05:26 pm

বিশ্বকাপ, ক্লাব ফুটবল কিংবা যেকোনো বড় আসরে গণমাধ্যমের নজরে সবচেয়ে বেশি থাকেন তিনি। কিন্তু এবারের কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত তেমন কোনো চমক দেখাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো; বরং তার প্রতিদ্বন্দ্বী তারকা মেসি-এমবাপ্পেরা ইতোমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন। হ্যাঁ, পর্তুগাল নক-আউট পর্বে পৌঁছেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপে এর মধ্যে মাত্র একটি গোল করেছেন সিআরসেভেন এবং তা পেনাল্টি থেকে।

অতীতে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামা মানেই ফুটবলীয় দক্ষতা ও শারীরিক ফিটনেস-দৃঢ়তার প্রদর্শন ছিল, এখন তা অনেকটাই ফিকে হয়ে গেছে। আর কাতার বিশ্বকাপই হতে পারে ৩৭ বছর বয়সী রোনালদোর শেষ বিশ্বকাপ।

তবে বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। সুইসদের বাধা পেরোতে পারলেই কোয়ার্টার ফাইনালে পা রাখবে রোনালদোর দল। কিন্তু নক-আউট পর্বের এই ম্যাচে রোনালদোকে সাইড বেঞ্চেই দেখতে চায় তার দেশের জনগণ!

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে, পর্তুগাল দলে রয়েছে আরও অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, গুইদেস্, আন্দ্রে সিলভা এবং গনসালো সান্তোসের মতো খেলোয়াড়রা হয়তো স্পেস পেলে দারুণ পারফরমেন্স দেখাবেন, কিন্তু রোনালদোর ছায়ায় আড়ালেই থেকে যাচ্ছেন তারা।

??? ¿Debe ser CRISTIANO RONALDO SUPLENTE en PORTUGAL?

?️? Según una encuesta del diario luso 'A Bola', el 70 % de los aficionados piensa que el astro portugués debe partir desde el banquillo.

? ¿Estás de acuerdo?#FIFAWorldCup pic.twitter.com/ANuYoVfMg3— El Chiringuito TV (@elchiringuitotv) December 4, 2022

সে কারণেই পর্তুগিজ সংবাদপত্র 'আ বোলা' তাদের পাঠকদের মধ্যে একটি জরিপ চালিয়েছে যে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই রোনালদোকে নামানো উচিত কিনা। ফলাফলে দেখা গেছে, ৭০ ভাগ পাঠকই চান এই ম্যাচে রোনালদোর বেঞ্চে থেকে পরে বদলি খেলোয়াড় হিসেবে নামানো উচিত। মাত্র ৩০ ভাগ পাঠক মনে করেন শুরুর একাদশেই জায়গা পাওয়া উচিত রোনালদোর।

তাছাড়া, মাঠে রোনালদোর পারফরমেন্সও দুর্বল হয়ে পড়েছে। একসময় যেরকম দুর্দান্ত আক্রমণ করে প্রতিপক্ষের জন্য ভীতির কারণ হয়ে দাড়াতেন, তা থেকে যে ক্রমশ দূরে সরে গেছেন রোনালদো সেটা তার অনুগত ভক্তরাও লক্ষ্য করেছেন।

পর্তুগিজ জনতা তো ইতোমধ্যেই রোনালদোকে নিয়ে নিজেদের রায় দিয়ে দিয়েছেন, এবার পরবর্তী ম্যাচে রোনালদোর ভাগ্য কী দাঁড়ায় তা ই দেখার অপেক্ষা। 

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / সাইড বেঞ্চ / পর্তুগিজ / সুইজারল্যান্ড / নক-আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক
  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net