Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর ইতিহাস ও সাফল্য

হাসান জামিলুর রহমান সৈকত
02 December, 2022, 05:05 pm
Last modified: 02 December, 2022, 07:38 pm

Related News

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই ফাতিমা মানসুরি
  • মরক্কোর অকুতোভয় অশ্বারোহিণীদের ছুটে চলা  
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • মরক্কোর সীমান্ত পেরিয়ে স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ৩৪ অভিবাসীর মৃত্যু

বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর ইতিহাস ও সাফল্য

ঘানা এবং ক্যামেরুনের দুই দলই যদি শেষ পর্যন্ত নক-আউট পর্বে পৌঁছায় সেক্ষেত্রে শেষ ১৬ তে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে ৪ দল, যেকোনো একদল উঠলেও ৩ দল, দুই দলের কেউই না উঠলে সেনেগাল এবং মরক্কোর কল্যাণে দুইটি দল থাকছে আফ্রিকা থেকে। 
হাসান জামিলুর রহমান সৈকত
02 December, 2022, 05:05 pm
Last modified: 02 December, 2022, 07:38 pm
১৯৯০ বিশ্বকাপে ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়েছিল ক্যামেরুন। ছবিঃ এএফপি

স্মরণকালের সবথেকে রোমাঞ্চকর বিশ্বকাপ উপহার দিচ্ছে কাতার। চমকের পর চমক দেখিয়ে চলেছে প্রত্যাশার বাইরের দলগুলো। থেমে নেই আফ্রিকাও। সেনেগাল এবং মরক্কো ইতোমধ্যে নিশ্চিত করেছে নক-আউট পর্ব। আজ নক-আউটে যাওয়ার সুযোগ থাকছে ঘানা এবং ক্যামেরুনেরও। যদিও ক্যামেরুনের জন্য কাজটা ঘানার তুলনায় কঠিন, তবে কাতার যা দেখাচ্ছে, তাতে অসম্ভব বলে কিছু নেই বলেই মনে হচ্ছে। 

ঘানা এবং ক্যামেরুনের দুই দলই যদি শেষ পর্যন্ত নক-আউট পর্বে পৌঁছায় সেক্ষেত্রে শেষ ১৬ তে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে ৪ দল, যেকোনো একদল উঠলেও ৩ দল, দুই দলের কেউই না উঠলেও সেনেগাল এবং মরক্কোর কল্যাণে দুইটি দল থাকছে আফ্রিকা থেকে। 

বিশ্বকাপের শুরুতেই কাতারে আফ্রিকার আশার বাতিঘর হিসেবে সেনেগালকেই দেখছিল সবাই, সেই তালিকায় মরক্কোও যুক্ত হয়েছে। যদিও মরক্কো আফ্রিকার থেকে আরবেরই বেশি। সেই হিসেবে সেনেগালকে নিয়েই যতো গর্ব আফ্রিকানদের। ঘানা বা ক্যামেরুন সেই গর্বের অংশীদার হতে পারবে কিনা তা জানতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে। 

কাতার বিশ্বকাপের শেষ ১৬'র খেলা শুরু হওয়ার আগে বিশ্বকাপে আফ্রিকান কয়েকটি দলের ইতিহাস সম্পর্কে জানা জরুরি। সেই ইতিহাস খোঁজার চেষ্টাই করা হয়েছে এই লেখায়। 

সেনেগাল

নক-আউটে উঠার পর সেনেগাল দল, ছবিঃ এএফপি

ফিফা র‍্যাংকিং তো বটেই, শক্তি-সামর্থ্যেও আফ্রিকার সবথেকে বড় দল এখন সেনেগাল। দলের সবথেকে বড় অস্ত্র সাদিও মানেকে ছাড়াই নক-আউট পর্বে উঠেছে তেরাঙ্গার সিংহরা। আফ্রিকান নেশন্স কাপের বর্তমান চ্যাম্পিয়নরা শেষ ১৬ তে মুখোমুখি হবে ইংল্যান্ডের। 

বিশ্বকাপে এটি সেনেগালের ২য় বারের মতো নক-আউটে উঠা। এর আগে নিজেদের প্রথম বিশ্বকাপেই শেষ ১৬'র বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালেই উঠে গিয়েছিল তারা। ২০০২ বিশ্বকাপে সেনেগালের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। সেনেগালের সোনালি প্রজন্মের হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় তারা। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নক-আউট পর্বে উঠে সেনেগাল, বলা বাহুল্য যেটি কোনো আফ্রিকান দলের জন্য প্রথম নজির।

গ্রুপে পর্বে সেনেগাল হারায় আগের বারের চ্যাম্পিয়ন এবং দুই বছর আগেই ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্সকে। কোয়ার্টার-ফাইনাল থেকে সেনেগাল বিদায় নেয় 'গোল্ডেন গোলে' হেরে। তবে এরপর আরো ভালো করার বদলে পরের তিন বিশ্বকাপে সুযোগই পায়নি তারা। 

কাকতালীয়ভাবে এবারও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সেনেগালের সেই দলের অধিনায়ক ছিলেন আলিউ সিসে, কাতারে যিনি তাদের কোচ!

ঘানা

নক-আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ঘানা, ছবিঃ এএফপি

বিশ্বকাপে ঘানার পথচলা বেশিদিনের নয়। ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পায় তারা, প্রথমবার খেলেই নক-আউট পর্বেও উঠেছিল তারা। ২০১০ বিশ্বকাপের ঘানা তো ফুটবল পুরাকীর্তিরই অংশ। 

আফ্রিকা মহাদেশেই হওয়া প্রথম বিশ্বকাপে আফ্রিকা থেকে দল ছিলো ৬টি। শুধুমাত্র ঘানাই গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পেরেছিল। ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই নক-আউট পর্বে উঠা আর সদ্যই ফিফা অনূর্ধব-২০ বিশ্বকাপের শিরোপা জেতা ঘানা কোয়ার্টার-ফাইনালে উরুগুয়েকেও নড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে যাওয়ার রাস্তা পরিস্কার করেই ফেলেছিল প্রায়, বাঁধ সাধে লুইস সুয়ারেজের 'হ্যান্ডবল'! যেই হ্যান্ডবলের জন্য আজও সুয়ারেজকে ক্ষমা করতে পারেনি ঘানা।

ক্যামেরুন

নক-আউট পর্বে যাওয়ার পথটা কঠিন হলেও বেঁচে আছে ক্যামেরুনের আশাও, ছবিঃ এএফপি

১৯৯০ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠে ক্যামেরুন। যেটি টপকাতে পারেনি আর কোনো আফ্রিকান দলই। ২০০২ বিশ্বকাপে সেনেগাল আর ২০১০ বিশ্বকাপে ঘানাও কোয়ার্টার-ফাইনালেই বিদায় নেয়। এছাড়া আর বলার মতোন কোনো অর্জন বিশ্বকাপে নেই আফ্রিকার সিংহদের।  

১৯৯০ বিশ্বকাপে রজার মিলা দেখিয়েছিলেন তার জাদু। প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে ক্যামেরুন সেবারই ৩টি ম্যাচ জিতে। যার মধ্যে ছিলো আগের বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোও! রোমানিয়া আর কলম্বিয়ার বিপক্ষে বাকি দুইটি ম্যাচ জেতে ক্যামেরুন। 

ওই টুর্নামেন্টে ক্যামেরুনের সাফল্যের পর গোটা আফ্রিকাজুড়েই ফুটবল ঝড় উঠে। এমনকি ২০০০ সালের মধ্যে কোনো আফ্রিকান দল বিশ্বকাপ জিতবে, পেলের করা এমন ভবিষ্যতবাণী সত্যি হওয়ার স্বপ্নও দেখতে শুরু করেন আফ্রিকান ফুটবলপ্রেমিরা। তবে সেটি ঘটার কাছাকাছিও যেতে পারেনি কেউ, জেতা তো দূরেই থাক। 

মরক্কো

নক-আউট পর্ব নিশ্চিত করার পর মরক্কো দল, ছবিঃ এএফপি

ভৌগোলিক দিক থেকে আফ্রিকার দেশ হলেও মরক্কো নিজেদের আরব দেশ বলে দাবি করতে বেশি স্বাছন্দ্যবোধ করে। কিন্তু যেহেতু মহাদেশীয় হিসেবে তারা আফ্রিকার, তাই তাদের সাফল্যে আফ্রিকানরাও খুশী হবেই। 

কাতার বিশ্বকাপে নক-আউটে উঠে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছে মরক্কোর। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে শেষ ১৬ তে উঠেছিল আটলাসের সিংহরা। শেষ ১৬ তে স্পেনকে হারিয়ে সেটি ছাড়িয়ে গেলে তা মরক্কোর ফুটবল ইতিহাসের সেরা সাফল্য হিসেবেই লেখা হবে। 

কাতারে আফ্রিকা থেকে অংশ নেওয়া আরেক দল তিউনিশিয়ার বরাবরের মতোই বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। এছাড়া এবার সুযোগ না পাওয়াদের মধ্যে নাইজেরিয়া দুইবার উঠেছে নক-আউট পর্বে, মিশর এবং আলজেরিয়া একবার করে স্বাদ পেয়েছে নক-আউটের। 

এর বাইরে বিশ্বকাপে বলার মতো অর্জন অন্য কোনো আফ্রিকান দলের নেই। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আফ্রিকা মহাদেশ / সেনেগাল / মরক্কো / ক্যামেরুন / ঘানা / নক-আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই ফাতিমা মানসুরি
  • মরক্কোর অকুতোভয় অশ্বারোহিণীদের ছুটে চলা  
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • মরক্কোর সীমান্ত পেরিয়ে স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ৩৪ অভিবাসীর মৃত্যু

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net