Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
৩৬ বছর পরে নক-আউট পর্বে মরক্কো

টিবিএস রিপোর্ট
01 December, 2022, 10:50 pm
Last modified: 01 December, 2022, 11:20 pm

Related News

  • ২০১১ সালে বিপ্লবে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য: সিরিয়ার পরিণতি কি আলাদা হতে যাচ্ছে?
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • যুক্তরাষ্ট্র জনগণের ইচ্ছায় সন্তুষ্ট না হলে বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে: রাশিয়া
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
  • এবার ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

৩৬ বছর পরে নক-আউট পর্বে মরক্কো

কাতারে আরব বসন্ত আরো রাঙিয়ে তুলল মরক্কো। ৩৬ বছর পর বিশ্বকাপের নক-আউট পর্বে উঠল আফ্রো-আরব দেশটি। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এই কৃর্তিত্ব অর্জন করল মরক্কো। সেইসাথে নিজেদের নাম ইতিহাসের পাতায় খোদাই করে নিলেন বর্তমান দলের খেলোয়াড়-স্টাফরা। 
টিবিএস রিপোর্ট
01 December, 2022, 10:50 pm
Last modified: 01 December, 2022, 11:20 pm
ছবিঃ এএফপি

জয় কিংবা ড্র করলেই চলতো, হারলেও থাকতো সম্ভাবনা, সেসবের ধার ধারেনি মরক্কো। কানাডাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে 'এফ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নক-আউটে উঠেছে 'অ্যাটলাসের সিংহ'রা। 

কাতারে আরব বসন্ত আরো রাঙিয়ে তুলল মরক্কো। ৩৬ বছর পর বিশ্বকাপের নক-আউট পর্বে উঠল আফ্রো-আরব দেশটি। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এই কৃর্তিত্ব অর্জন করল মরক্কো। সেইসাথে নিজেদের নাম ইতিহাসের পাতায় খোদাই করে নিলেন বর্তমান দলের খেলোয়াড়-স্টাফরা। 

কাতারের আল-থুমামা স্টেডিয়ামে মরক্কোর প্রতিপক্ষ কানাডার দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। সেই হিসাবে কানাডার জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার এবং জিতে মাথা উঁচু করে বাড়ি ফেরবার। আর মরক্কোর জয় বা ড্র তো বটেই, হারলেও সুযোগ থাকতো নক-আউটে যাওয়ার। 

এতসব হিসাব কষে যে মাঠে নামেনি 'অ্যাটলাসের সিংহ'রা সেটি ম্যাচের শুরু থেকেই তাদের আক্রমণাত্মক খেলা দেখেই বোঝা যাচ্ছিল। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় কানাডিয়ান রক্ষণভাগের ভুলে বল পান হাকিম জিয়েশ, গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠান এই উইঙ্গার। 

আক্রমণের ধার বজায় রাখে মরক্কো, ফলাফলও পেয়ে যায় দ্রুতই। ২৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এন নেসয়েরি। ২-০ তে এগিয়ে গিয়ে মরক্কোর নক-আউটে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। 

তবে ৪০ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় কানাডা, যদিও সেটি মরক্কোর ডিফেন্ডার আউগার্দের আত্মঘাতী গোল। প্রথমার্ধের খেলা শেষ হয় মরক্কোর ২-১ ব্যবধানে এগিয়ে থাকার মাধ্যমে। 

দ্বিতীয়ার্ধে আর বলার মতো কোনো সুযোগ কোনো দলই তৈরি করতে পারেনি। গোল না খেলেই নক-আউট পর্বে উঠবে বলেই হয়তো মরক্কোর খেলোয়াড়দের মাঝে গোল করার স্পৃহা আর দেখা যায়নি। কানাডাও সমতা ফেরানোর মতো উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। 

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই খেলার সমাপ্ত হয়। ম্যাচ শেষে উল্লাসে মাতেন মরক্কোর সমর্থক, খেলোয়াড় এবং কোচিং স্টাফ। 

নক-আউট পর্বে মরক্কোর প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারিত হবে 'ই' গ্রুপের খেলা শেষ হওয়ার পরে, রানার্স-আপ হওয়া দলের বিপক্ষে লড়বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো।

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / মরক্কো ফুটবল দল / আরব বসন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ২০১১ সালে বিপ্লবে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য: সিরিয়ার পরিণতি কি আলাদা হতে যাচ্ছে?
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • যুক্তরাষ্ট্র জনগণের ইচ্ছায় সন্তুষ্ট না হলে বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে: রাশিয়া
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
  • এবার ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net