Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
যুক্তরাষ্ট্র জনগণের ইচ্ছায় সন্তুষ্ট না হলে বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে: রাশিয়া

বাংলাদেশ

ইউএনবি
17 December, 2023, 06:50 pm
Last modified: 17 December, 2023, 06:54 pm

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

যুক্তরাষ্ট্র জনগণের ইচ্ছায় সন্তুষ্ট না হলে বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, বহিরাগত শক্তির যাবতীয় ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের সরকার গঠনের বিষয়টি শেষ পর্যন্ত এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে।’
ইউএনবি
17 December, 2023, 06:50 pm
Last modified: 17 December, 2023, 06:54 pm
ছবি- ইউএনবি

রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র জনগণের ইচ্ছায় সন্তুষ্ট না হলে বাংলাদেশে 'আরব বসন্ত'র মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 'জনগণের ইচ্ছার ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হলে বাংলাদেশে 'আরব বসন্ত'র মতো পরিস্থিতি সৃষ্টি করে আরও অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।

তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত ওয়াশিংটনের শুভবোধের উদয় হওয়ার সম্ভাবনা খুবই কম। সে কারণেই একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও হস্তক্ষেপ করার আশঙ্কাও রয়েছে।'

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'তবে আমরা আত্মবিশ্বাসী, বহিরাগত শক্তির যাবতীয় ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের সরকার গঠনের বিষয়টি শেষ পর্যন্ত এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়।'

তিনি বলেন, আশঙ্কার কারণ রয়েছে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে 'অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞাসহ বিপুল চাপ' প্রয়োগ করা হতে পারে।

মুখপাত্র বলেন, 'মূল শিল্পগুলোকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে, সেইসঙ্গে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে বাধা দেওয়ার জন্য প্রমাণ ছাড়াই অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করা হবে।'

তিনি বলেন, `১২-১৩ ডিসেম্বর বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বর্তমান সরকারের বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে, বাস পুড়িয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এই ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনের উসকানিমূলক কার্যকলাপের মধ্যে সরাসরি সংযোগ দেখতে পাচ্ছি। আমরা ইতোমধ্যে ২২ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ব্রিফিং বিষয়ে কথা বলেছি।'
 
Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / বাংলাদেশ / নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন / আরব বসন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net