Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
সেনেগালের বিপক্ষে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে স্বাগতিক কাতার

টিবিএস রিপোর্ট
25 November, 2022, 09:00 pm
Last modified: 25 November, 2022, 09:17 pm

Related News

  • আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

সেনেগালের বিপক্ষে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে স্বাগতিক কাতার

প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হারায় টুর্নামেন্টে টিকে থাকার জন্য আফ্রিকান জায়ান্ট সেনেগালের সঙ্গে জিততেই হতো স্বাগতিক কাতারকে। সেনেগালও নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারায় জয় ছাড়া বিকল্প ছিল না তাদের কাছেও। আল থুমামা স্টেডিয়ামে দুই দলেরই বাঁচা-মরার ম্যাচে জিতেছে সেনেগালই। 
টিবিএস রিপোর্ট
25 November, 2022, 09:00 pm
Last modified: 25 November, 2022, 09:17 pm
ছবিঃ এএফপি

নিজেদের ভাগ্যে কোনো বদল আনতে পারল না স্বাগতিক কাতার। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে সেনেগালের কাছেও ৩-১ গোলের ব্যবধানে হারল তারা। এই হারের ফলে কাতারের নক-আউট পর্বে উঠার আশা কাজে কলমে বেঁচে থাকলেও আদতে তা অসম্ভব হয়ে দাঁড়াল।

প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হারায় টুর্নামেন্টে টিকে থাকার জন্য আফ্রিকান জায়ান্ট সেনেগালের সঙ্গে জিততেই হতো স্বাগতিক কাতারকে। সেনেগালও নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারায় জয় ছাড়া বিকল্প ছিল না তাদের কাছেও। আল থুমামা স্টেডিয়ামে দুই দলেরই বাঁচা-মরার ম্যাচে জিতেছে সেনেগালই। 

সেনেগালের কাছে ৩-১ গোলে হারায় নক-আউট পর্বে যাওয়ার রাস্তাটা প্রায় বন্ধই হয়ে গেল কাতারের জন্য। ইকুয়েডর এবং সেনেগালের কাছে পরপর দুই ম্যাচে হেরে একটা অনাকাঙ্খিত রেকর্ড সঙ্গী হয়েছে কাতারের। বিশ্বকাপে স্বাগতিক দল হিসেবে প্রথম দুই ম্যাচ হারার রেকর্ড এখন একমাত্র কাতারের। 

দুই দলকেই জিততে হবে, এমন ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ সেনেগাল। কাতারের রক্ষণভাগে একের পর এক হানা দিতে থাকে আলিউ সিসের দল। ম্যাচের ৪১ মিনিটে বউলায়ে দিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। প্রথমার্ধ শেষ হয় এই স্কোরলাইনেই। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরেকটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে সেনেগাল। সেটির ফলাফলও পায় তারা, ৪৮ মিনিটে দিয়েদিউয়ের গোল ২-০ ব্যবধানে এগিয়ে দেয় সেনেগালিজদের। 

৭৮ মিনিটে বিশ্বকাপে কাতারের প্রথম গোলটি করেন বদলি খেলোয়াড় মোহামেদ মুনতারি। তবে কাতারের গোলের পরেও ভড়কে যায়নি সেনেগাল। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েই খেলতে থাকে তারা, ৮৪ মিনিটে বাম্বা দিয়েং আবারও ২ গোলের ব্যবধান গড়ে দেন দুই দলের মধ্যে। 

৩-১ ব্যবধান থাকা অবস্থাতেই শেষ হয় ম্যাচ। এই জয়ের ফলে 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলের ৩ নাম্বারে অবস্থান করছে সেনেগাল। দুই ম্যাচই হেরে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা কাতার আছে গ্রুপের তলানিতে। 

শেষ পর্যন্ত কাতার যদি গ্রুপ পর্ব পার হতে না পারে, দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দল হবে তারা। নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাওয়া কাতারের জন্য যেটি সম্ভাব্যই মনে হচ্ছে। অপরদিকে সেনেগাল মুখোমুখি হবে ইকুয়েডরের। 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / কাতার / সেনেগাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net