Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
পায়ে হালকা চোট, সৌদি আরবের বিপক্ষে কি খেলবেন মেসি? 

টিবিএস ডেস্ক
22 November, 2022, 03:10 pm
Last modified: 22 November, 2022, 03:16 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

পায়ে হালকা চোট, সৌদি আরবের বিপক্ষে কি খেলবেন মেসি? 

"একটা অন্য রকম সময়ে বিশ্বকাপ হচ্ছে এবার। শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। আগে বিশ্বকাপের আগে এক মাসের প্রস্তুতি নেওয়া যেত। এখন সেই সময় নেই। দ্রুত খেলা হয়, সেভাবেই প্রস্তুতি নিয়েছি।”
টিবিএস ডেস্ক
22 November, 2022, 03:10 pm
Last modified: 22 November, 2022, 03:16 pm
ছবি: সংগৃহীত

কাতারে নামার পর দু'দিন ভালো করে অনুশীলন করেননি। তারপর একা একাই অনুশীলন করেন। সোমবার অনুশীলনের সময় দেখা যায় তার বাঁ পা কিছুটা ফোলা। লিওনেল মেসি কি তাহলে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন? প্রশ্নটা শুধু আর্জেন্টাইনদের নয়, আপামর বিশ্বের সকল মেসিপ্রেমীদেরই ছিল। সোমবার সাংবাদিক সম্মেলনে সব উত্তর দিলেন মেসি নিজেই।

আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, "শারীরিক ভাবে খুবই ভাল জায়গায় রয়েছি। একটা দারুণ দলের সঙ্গে খেলতে চলেছি। এখন পুরোপুরি ফিট। কোনও সমস্যা নেই। শুনেছি আমি একা অনুশীলন করায় অনেকে অনেক কিছু বলেছে। আমার হালকা একটা চোট ছিল। তাই সাবধানতা রাখতেই একা অনুশীলন করি। এতে অস্বাভাবিক কিছু নেই। একটা অন্য রকম সময়ে বিশ্বকাপ হচ্ছে এবার। শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। আগে বিশ্বকাপের আগে এক মাসের প্রস্তুতি নেওয়া যেত। এখন সেই সময় নেই। দ্রুত খেলা হয়। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।"

এটাই দেশের হয়ে মেসির শেষ বিশ্বকাপ। আলাদা কি কোনো প্রস্তুতি নিয়েছেন তিনি? মেসি বলেছেন, "একদমই নয়। কম ম্যাচ খেলে বিশ্বকাপে এসেছি। কিন্তু খেলার মধ্যে থাকতে থাকতেই এসেছি। তাই কোনো অস্বস্তি হচ্ছে না। ছন্দেই আছি। তাই আলাদা করে কোনও প্রস্তুতির দরকার হচ্ছে না। নিজের খেয়াল রেখেছি। যেভাবে গোটা জীবনে প্রস্তুতি নিয়েছি, সেভাবেই এ বারও করেছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।"

নিজের দল নিয়েও খুশি মেসি। বলেছেন, "আশা করি যেভাবে এত দিন খেলে এসেছি, সেভাবেই খেলতে পারব। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সেটা মাঠে আমাদের খেলার ফল দেখেও বোঝা যাচ্ছে। বিশ্বকাপ প্রথম ম্যাচ বরাবরই কঠিন। তার উপর এ বার অনেকে প্রথম বিশ্বকাপ খেলছে। তাই নার্ভ ধরে রাখা কঠিন। প্রথম পাঁচ মিনিটের পর আশা করি আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারব। প্রতিপক্ষকে সমীহ করেই নামব আমরা।"

শুধু আর্জেন্টিনা নয়, মেসির হাতে বিশ্বকাপ উঠুক এটা প্রায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরাই চাইছেন। সেই নিয়ে মেসি বলেছেন, "যারা আর্জেন্টাইন নন, কিন্তু আমাদের জয় দেখতে চাইছেন তাদের অনেক ধন্যবাদ। পুরো ফুটবল জীবনে যে ভালবাসা পেয়েছি তার জন্য  আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যেখানে গিয়েছি ভালবাসা পেয়েছি।"

মেসি আরও বলেন, "জানি না এটাই আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত কি না। তবে আমার খুব ভাল লাগছে। প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করব। কোপা আমেরিকাতেও তাই হয়েছিল। এখন বরং আরও বেশি খেলাটাকে উপভোগ করি।"

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা / সৌদি আরব / কাতার বিশ্বকাপ ২০২২ / চোট / ইনজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net