Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ফিক্সিং নিয়ে আল জাজিরার তথ্যচিত্র, অভিযোগের প্রমাণ পায়নি আইসিসি

খেলা

টিবিএস ডেস্ক
17 May, 2021, 07:55 pm
Last modified: 17 May, 2021, 08:05 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

ফিক্সিং নিয়ে আল জাজিরার তথ্যচিত্র, অভিযোগের প্রমাণ পায়নি আইসিসি

২০১৮ সালের ২৭ মে আল জাজিরায় প্রচারিত হয় ৫৪ মিনিট দৈর্ঘ্যের ‘ক্রিকেট’স ম্যাচ ফিক্সারস’ ডকুমেন্টারি। ডকুমেন্টারিতে দেখানো বেশ কিছু বিষয় নিয়ে তদন্ত করার প্রয়োজন অনুভব করে আইসিসি। তখনই শুরু হয় তদন্ত।
টিবিএস ডেস্ক
17 May, 2021, 07:55 pm
Last modified: 17 May, 2021, 08:05 pm
আল জাজিরার ‘ক্রিকেট’স ম্যাচ ফিক্সারস’ ডকুমেন্টারি থেকে নেওয়া ছবি।

ক্রিকেট ফিক্সিং নিয়ে বছর তিনেক আগে 'ক্রিকেট'স ম্যাচ ফিক্সারস' নামে এক ডকুমেন্টারি (তথ্যচিত্র) প্রচার করে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। ওই ডকুমেন্টারি প্রচারের পর তদন্ত শুরু করে আইসিসি। তিন বছর পর সেই তদন্ত শেষ করেছে বিশ্ব ক্রিকেটার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।  

আল জাজিরায় উঠে আসা ফিক্সিংয়ের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘদিন তদন্ত করে কোনো প্রমাণ পায়নি আইসিসি। বিশ্বাসযোগ্যতায় ঘাটতি ও নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

২০১৮ সালের ২৭ মে আল জাজিরায় প্রচারিত হয় ৫৪ মিনিট দৈর্ঘ্যের 'ক্রিকেট'স ম্যাচ ফিক্সারস' ডকুমেন্টারি। ডকুমেন্টারিতে দেখানো বেশ কিছু বিষয় নিয়ে তদন্ত করার প্রয়োজন অনুভব করে আইসিসি। তখনই শুরু হয় তদন্ত। কিন্তু তদন্ত শেষে সেসব বিষয়ের ভিত্তি খুঁজে পায়নি আইসিসি। 

আইসিসির `ইন্টেগ্রিটি' বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 'ক্রিকেটে দুর্নীতির অভিযোগ নিয়ে তৈরি করা প্রতিবেদনকে আমরা স্বাগত জানাই। খেলায় এ সবের কোনো জায়গা নেই। তবে কারও বিরুদ্ধে অভিযোগ আনতে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে।'

'প্রচারিত অনুষ্ঠানে (আল জাজিরার ডকুমেন্টারি) যে দাবিগুলো করা হয়েছে, সবগুলোর মৌলিক ভিত্তি দুর্বল। আমাদের তদন্তে এমনই উঠে এসেছে। এটা অভিযোগগুলোকে অসম্ভাব্য করেছে এবং বিশ্বাসযোগ্যতায় ঘাটতি থেকে গেছে। আমাদের চারজন স্বাধীন বিশেষজ্ঞও এমনই মনে করেন।' যোগ করেন তিনি।

আল জাজিরার সেই ডকুমেন্টারিতে দুটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের বিষয়ে উল্লেখ করা হয়। দুটি ম্যাচই ভারতের। একটি ২০১৬ সালে ভারত-ইংল্যান্ড চেন্নাই টেস্টের। আরেকটি ২০১৭ সালে ভারত-অস্ট্রেলিয়ার রাঁচি টেস্টের। 

বিষয়টির মূলে পৌঁছাতে চারজন স্বাধীন তদন্তকারীকে দায়িত্ব দিয়েছিল আইসিসি। এদের প্রত্যেকে বাজি ও ক্রিকেট বিশেষজ্ঞ। তিনটি মূল ক্ষেত্রকে বিবেচনায় নিয়ে আইসিসির তদন্ত পরিচালনা করেন তারা। ডকুমেন্টারিতে তুলে ধরা অভিযোগ, এর অংশ হওয়া সন্দেহভাজন ও ডকুমেন্টারির জন্য প্রমাণ সংগ্রহ করার পদ্ধতি; এই তিনটি বিষয় নিয়ে তদন্ত করেন চার বিশেষজ্ঞ।

তদন্ত শেষে চার বিশেষজ্ঞরই মনে হয়েছে, খেলার যে অংশগুলোতে ফিক্সিং করা হয়েছিল বলে দাবি করা হয়েছে ডকুমেন্টারিতে, সেসব একেবারেই অনুমিত। কোনো যুক্তিতেই এখানে ফিক্সিং করার বিষয়টি আসে না। তাই এ নিয়ে তদন্তের কাজ আর বাড়াতে চায় না আইসিসি। তবে বাস্তব ও পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে আবার আবারও তদন্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

আল জাজিরা / আইসিসি / ফিক্সিং / ডকুমেন্টারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net