Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ফাইনাল শেষে হামলার শিকার ইতালিয়ান সমর্থকরা, গ্রেপ্তার ৪৫

খেলা

টিবিএস ডেস্ক
12 July, 2021, 06:45 pm
Last modified: 12 July, 2021, 07:46 pm

Related News

  • খারগ দ্বীপের কাছে ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

ফাইনাল শেষে হামলার শিকার ইতালিয়ান সমর্থকরা, গ্রেপ্তার ৪৫

কেবল ইতালিয়ান সমর্থকদের আক্রমণ করাই নয়, দেশটির পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। এমনকি নিজ দলের খেলোয়াড় হয়েও বর্ণবাদ আচরণের শিকার হয়েছেন ট্রাইব্রেকারে পেনাল্টি মিস করা মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকা।
টিবিএস ডেস্ক
12 July, 2021, 06:45 pm
Last modified: 12 July, 2021, 07:46 pm

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দে বাধনহারা হয়ে উঠেছিলেন ইংলিশ সমর্থকরা। উৎসব রূপ নিয়েছিলো উন্মাদনায়। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামতে হয় লন্ডন পুলিশকে। সেই ঘটনায় ২০ জন ইংলিশ সমর্থককে গ্রেপ্তার করা হয়। ফাইনাল হারের পর ইংলিশ সমর্থকরা হয়ে উঠলেন বিধ্বংসী, তারা রীতিমতো ইতালিয়ান সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। 

ফুটবল ম্যাচকে ঘিরে বিবাদে জড়ানোর ঘটনা ইংলিশ সমর্থকদের জন্য অবশ্য নতুন কিছু নয়। ম্যাচের আগে-পরে অনেকবারই ঝামেলা পাকিয়েছেন 'হুলিগান' খ্যাত ইংলিশ সমর্থকরা। এবার তাদের হামলার শিকার শিরোপাজয়ী ইতালির সমর্থকরা। 

ইউরোর ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে স্বপ্ন ভাগে ইংলিশদের। দীর্ঘ ৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টেও উঠেও হেরে যাওয়া মানতে পারছিলেন ইংলিশ সমর্থকরা। হারের বেদনায় তারা ক্ষুব্ধ হয়ে ওয়েম্বলিতে খেলা দেখতে আসা ইতালিয়ান সমর্থকদের ওপর হামলা চালান। অনেককে শারীরিকভাবে আক্রমণ করা হয়, মারধর করা হয়। অনেকে আবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনায় ৪৫ জন ইংলিশ সমর্থককে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।

লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 'বিভিন্ন বিশৃঙ্খলার দায়ে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর সদস্যরা বিরামহীনভাবে কাজ করে গেছেন।'

Some #ENG fans appear to have stormed the gates at Wembley in an attempt to get inside the ground before tonight's #EURO2020Final.

— Sky Sports News (@SkySportsNews) July 11, 2021

ম্যাচে দারুণ শুরু করে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লুক শ-এর গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। ইউরোর ফাইনালের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম গোল। ৬৭তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। এরপর অতিরিক্ত সময় হয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নায়ক হয়ে ইতালিকে জেতান জিয়ানলুইজি দোনারুমা। 

দীর্ঘ অপেক্ষার ইতি টানবে ইংল্যান্ড, এমন আশা নিয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ইংলিশ সমর্থকরা। কিন্তু আশা পূরণ হয়নি তাদের। মাঠ থেকে বেরোনোর সময় আর মেজাজ ঠিক রাখতে পারেনি তারা। ইতালিয়ান সমর্থকদের উল্লাস আরও ক্ষেপিয়ে তোলে তাদের। এ সময় ইতালির সমর্থকদের গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণ করে তারা।  

কেবল স্টেডিয়াম থেকে বের হওয়ার সময়ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতালিয়ানদের বর্ণবাদী আক্রমণ করেছেন ইংলিশ সমর্থকরা। এই ঘটনায় নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এক বিবৃতিতে বলঅ হয়েছে, 'দুর্ভাগ্যজনক এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এফএ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর।'

কেবল ইতালিয়ান সমর্থকদের আক্রমণ করাই নয়, দেশটির পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। ইতালির ভক্তদের কাছ থেকে পতাকা কেড়ে নিয়ে তাতে আগুন দেওয়া হয়। পতাকায় থুতু ছেটানো এবং পতকার ওপর দাঁড়িয়ে থাকার দৃশ্যও দেখা গেছে। এমনকি নিজ দলের খেলোয়াড় হয়েও বর্ণবাদ আচরণের শিকার হয়েছেন ট্রাইব্রেকারে পেনাল্টি মিস করা মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকা।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড ফুটবল দল / ইতালি ফুটবল দল / ইউরো চ্যাম্পিয়নশিপ / ইংলিশ সমর্থক / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • খারগ দ্বীপের কাছে ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net